Sangbad Bharat
Monday, 28 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
বাঁকুড়ার রাইপুর ব্লক প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ। বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপু... বিদ্যাসাগরের জন্মদিনকে আদর্শ শিক্ষক দিবস হিসেবে পালন রামধনু পাবলিক স্কুলে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘উপলক্ষ উপভোট!’, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, রবিবার রাত ১০ টায় "সেবা রঙ্গোলি দেশের সঙ্গে" কর্মসূচি পালিত হল রাইপুরে। বাঁকুড়ার রাইপুর ব্লক প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ। বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপু... বিদ্যাসাগরের জন্মদিনকে আদর্শ শিক্ষক দিবস হিসেবে পালন রামধনু পাবলিক স্কুলে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘উপলক্ষ উপভোট!’, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, রবিবার রাত ১০ টায় "সেবা রঙ্গোলি দেশের সঙ্গে" কর্মসূচি পালিত হল রাইপুরে।
সাহিত্য ও সংস্কৃতি

বাঁকুড়ার চাঁন্দু ডাঙ্গা গ্রামের মা মহামায়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির বিশেষ বৈঠক।

বাঁকুড়ার চাঁন্দু ডাঙ্গা গ্রামের মা মহামায়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির বিশেষ বৈঠক।

রাইপুরের প্রায় সাড়ে তিনশো বছরের পুরানো চাঁন্দু ডাঙ্গা গ্রামের মা মহামায়া । এখানে মা মহামায়া দুর্গা রূপে পূজিতা হন সপ্তমী অষ্টমী নবমী ও দশমী। সেই মা মহামায়া সর্বজনীন পূজা কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো আজ রাইপুর গ্রামীন গ্রন্থাগারে।

শুভদীপ মন্ডল, বাঁকুড়া: রাইপুরের প্রায় সাড়ে তিনশো বছরের পুরানো চাঁন্দু ডাঙ্গা গ্রামের মা মহামায়া । এখানে মা মহামায়া দুর্গা রূপে পূজিতা হন সপ্তমী অষ্টমী নবমী ও দশমী। সেই মা মহামায়া সর্বজনীন পূজা কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো আজ রাইপুর গ্রামীন গ্রন্থাগারে। উপস্থিত ছিলেন গড় রাইপুরের হরিহর গঞ্জগড়ের রাজা গোপীনাথ সিংদেব, হরিপদ সিংদেব। যদিও এখন তাদের কোন রাজত্ব নেই রাজসিংহাসনও নেই আর সেই রাজপ্রাসাদ ও নেই কোনরকমে দিনযাপন করছেন রাজ পরিবার। তাদের প্রাচীন ঘরগুলির ভগ্না দশা। কিন্তু রাজ সম্মান আজও অটুট রয়েছে।

তাই সেই রাজবাড়ীর বয়স জ্যৈষ্ঠ বর্তমান রাজা, গোপীনাথ সিংহ দেব কে সভাপতি , সুভাষ ডাঙ্গর কে সম্পাদক ও শুভাশিস রজক কে কোষাধক্ষ করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হল যারা এই সার্বজনীন মা মহামায়া দুর্গা পুজো দেখভাল করবেন ও যাদের দ্বারা এই পূজা পরিচালিত হবে। এদিনের এই সভাতে দূর্গা পূজা উপলক্ষে হরিহর গঞ্জগড় রাজ বাড়ির মন্দির থেকে মা রাজলক্ষ্মীকে ষষ্ঠীর দিন নাম সংকীর্তনের মধ্য দিয়ে শোভাযাত্রা সহকারে চাঁন্দু ডাঙ্গা গ্রামে মা মহামায়াবন্দিরে নিয়ে আসা হয় এই মারাজলক্ষ্মী এখানে দুর্গা রূপে পুজো পান চার দিন। দশমীর দিন আবার শোভাযাত্রা সহকারে নাম সংকীর্তন এর মধ্য দিয়ে মাকে রাজবাড়ীর মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হয়। উল্লেখ্য এই হরিহর গঞ্জগরের রাজবাড়ীতেই মা সারাবছর পূজিতা হন। এদিনের সভায় মা রাজলক্ষ্মীর আসা ও যাওয়ার শোভাযাত্রা নিয়ে বিশেষ আলোচনা হয় এছাড়া চার দিন ধরে যে দুর্গাপূজা উৎসব উদযাপিত হবে এবং দশমীর দিন নরনারায়ন সেবার যে আয়োজন করা হচ্ছে তানিয়েও দীর্ঘ আলোচনা হয়।

এই কেন্দ্রীয় কমিটিতে পুজো কমিটির সভাপতি গোপীনাথ সিংহদেব, সম্পাদক সুভাষ ডাঙ্গর ,কোষাধক্ষ্য শুভাশিস রজক ছাড়াও আর যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রঞ্জিত মিশ্র, শক্তিপদ মহাপাত্র, বিশ্বজিত বাঙাল, সুদেব পাতর, অশোক কাহার, সাধন মন্ডল, , উত্তম দুলে, ফটিক রজক উজ্বল মন্ডল। রুনু রায়, অশ্বিনী মহাপাত্র। মুচি রাম দুলে বাহাদুর পাল, রবি দুলে বুদ্ধদেব বিশাল, অনন্ত গরাই, পূজন রজক প্রমূখ। সকলেই পূজাকে সর্বাঙ্গীন সুন্দর করতে আজ থেকে রশিদ বই নিয়ে দান সংগ্রহে নেমে পড়লেন।

Related News

সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ Breaking
সাহিত্য ও সংস্কৃতি
সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ

সনাতন ধর্মে শাস্ত্র অনুযায়ী প্রতিমাসে ২-টি পক্ষ --- কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ, ১২ মাসে ২৪ টি পক্ষ রয়েছে। তার মধ্যে ২টি পক্ষ...

1 days ago
বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান Breaking
সাহিত্য ও সংস্কৃতি
বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা...

মহান মানবতাবাদী ও সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে শনিবার, ২৬ সেপ্টেম্বর রামপুরহাট টেক্সটবুক লাইব্র...

1 days ago
‘দয়ার সাগর’ থেকে ‘ডাক্তারবাবু’: এক বিস্মৃত অধ্যায় Breaking
সাহিত্য ও সংস্কৃতি
‘দয়ার সাগর’ থেকে ‘ডাক্তারবাবু’: এক বিস্মৃত অধ্যায়

বাঙালির মননে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটি বড় বেশি নিখুঁত, বড় বেশি গুরুগম্ভীর। সমাজসংস্কারক, বর্ণপরিচয়ের স্রষ্টা, কি...

2 days ago
বন্দেমাতরম’ ধ্বনিতে মুখর বীরভূমের লোকপুর, পাঁচ শতাধিক কণ্ঠে দেশাত্মবোধের সুর Breaking
সাহিত্য ও সংস্কৃতি
বন্দেমাতরম’ ধ্বনিতে মুখর বীরভূমের লোকপুর, পাঁচ শতাধিক কণ্ঠে দেশাত্মবোধ...

অখিল ভারতীয় বিদ্যা বিকাশ পরিষদ ও বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ পরিচালিত বিভিন্ন সরস্বতী শিশু মন্দিরে একযোগে সারা দেশে ল...

2 days ago
‘দুর্গতিনাশিনী’ — দেবী দুর্গার বহুমাত্রিক রূপ উদযাপনে এক বিশেষ শিল্প প্রদর্শনী
সাহিত্য ও সংস্কৃতি
‘দুর্গতিনাশিনী’ — দেবী দুর্গার বহুমাত্রিক রূপ উদযাপনে এক বিশেষ শিল্প প...

Aakar, A House of Contemporary Art, ৪এফ, বালিগঞ্জ স্টেশন রোড, কলকাতা – ৭০০০১৯-এ শুরু হয়েছে ‘দুর্গতিনাশিনী’, দেবী দুর্গা...

3 days ago
করম পরবে মাতল জঙ্গলমহল। Breaking
সাহিত্য ও সংস্কৃতি
করম পরবে মাতল জঙ্গলমহল।

শুক্লা একাদশীতে সারা রাজ্যের সাথে সাথে জঙ্গলমহলের রায়পুর বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে কুড়মি জনজাতির ...

5 days ago
ভাষা নির্বাচন করুন