সাধন মন্ডল, বাঁকুড়া: পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে রাইপুর ব্লক প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় আজ বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন অনুষ্ঠান উপলক্ষে একটি মিছিল সংঘটিত করল প্রাণী মিত্র /মিত্রা ও রাইপুর ব্লক প্রাণিসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগন।
জলাতঙ্ক নিয়ে সচেতনতা , বাড়ির পোষা কুকুর ও পথ কুকুরদের বিনা মূল্যে টীকাকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় মিছিলে। মিছিলটি রাইপুর ব্লক প্রাণিসম্পদ কেন্দ্র থেকে শুরু হয়ে সারা বাজার পরিক্রমা করে আবার ব্লক প্রাণিসম্পদ বিকাশ কেন্দ্রে এসে শেষ হয়। আজকের অনুষ্ঠান সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর চিরদীপ হাজরা চৌধুরী কি বললেন তা আপনাদের শোনাবো।