Sangbad Bharat
Monday, 28 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ। বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপু... বিদ্যাসাগরের জন্মদিনকে আদর্শ শিক্ষক দিবস হিসেবে পালন রামধনু পাবলিক স্কুলে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘উপলক্ষ উপভোট!’, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, রবিবার রাত ১০ টায় "সেবা রঙ্গোলি দেশের সঙ্গে" কর্মসূচি পালিত হল রাইপুরে। ‘দয়ার সাগর’ থেকে ‘ডাক্তারবাবু’: এক বিস্মৃত অধ্যায় সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ। বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপু... বিদ্যাসাগরের জন্মদিনকে আদর্শ শিক্ষক দিবস হিসেবে পালন রামধনু পাবলিক স্কুলে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘উপলক্ষ উপভোট!’, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, রবিবার রাত ১০ টায় "সেবা রঙ্গোলি দেশের সঙ্গে" কর্মসূচি পালিত হল রাইপুরে। ‘দয়ার সাগর’ থেকে ‘ডাক্তারবাবু’: এক বিস্মৃত অধ্যায়
জেলার খবর

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে টানা বৃষ্টিতে মাটির দেওয়াল ভেঙ্গে পড়ল সিমলাপালের গ্রামে, মৃত্যু বৃদ্ধের।

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে টানা বৃষ্টিতে মাটির দেওয়াল ভেঙ্গে পড়ল সিমলাপালের গ্রামে, মৃত্যু বৃদ্ধের।

ঘূর্ণিঝড় অর্ণব এর জেরে কয়েক দিন ধরে টানা বৃষ্টি পড়ছে দক্ষিণবঙ্গ জুড়ে। আর তার জেরে মাটির দেওয়াল আলগা হয়ে ধসে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম অশোক কুমার সিংহ মহাপাত্র (৬৮)। বাড়ি লক্ষ্মীসাগর পঞ্চায়েতের তিলাবনী গ্রামে।

সাধন মন্ডল, বাঁকুড়া : ঘূর্ণিঝড় অর্ণব এর জেরে কয়েক দিন ধরে টানা বৃষ্টি পড়ছে দক্ষিণবঙ্গ জুড়ে। আর তার জেরে মাটির দেওয়াল আলগা হয়ে ধসে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম অশোক কুমার সিংহ মহাপাত্র (৬৮)। বাড়ি লক্ষ্মীসাগর পঞ্চায়েতের তিলাবনী গ্রামে। মৃতের আত্মীয় শিখা সিংহ মহাপাত্র বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ির দরজা বন্ধ করার সময় আচমকাই বাড়ির কাঁচা মাটির দেওয়াল তার উপর ভেঙে পড়ে। দেওয়ালের নীচে চাপা পড়ে গুরুতর জখম হন তিনি। তাকে উদ্ধার করে সিমলাপাল ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় বাঁকুড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই তার মৃত্যু হয় বলে তার দাবি।

শুক্রবার সকালে তিলাবনী গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির এক পাশে ভেঙে পড়ে রয়েছে মাটির কাঁচা দেওয়ালের বড় একটি অংশ। স্থানীয় বাসিন্দা মিঠুন পতি বলেন, টানা বৃষ্টির কারণে দেওয়ালটি নরম হয়ে ছিল। তার পরেই আচমকা সেটি ভেঙে পড়ে। অশোকবাবু ছেলেকে নিয়ে ওই কাঁচা বাড়িতেই বাস করতেন। আবাস যোজনায় এখনও তাদের বাড়ি মেলেনি। ফলে কাঁচা মাটির বাড়িতেই বসবাস করতে হচ্ছিল তাদের।  

মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। তবে ময়নাতদন্ত হয়নি। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। 


লক্ষীসাগর পঞ্চায়েতের উপপ্রধান অপর্না দাস বলেন, শুনেছি ওই বৃদ্ধের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের খোঁজ নিয়েছি। বৃষ্টির কারণে গ্রামে যেতে পারিনি। তবে মৃতের নথি সংগ্রহ করে রিপোর্ট ব্লক প্রশাসনে জমা দিয়েছি। বৃষ্টি কমলে অশোক বাবুর বাড়িতে যাব। পঞ্চায়েত পরিবারের সাথে ও পাশে রয়েছে। সরকারি নিয়মে যতটা সাহায্য করা যায় আমরা মৃতের পরিবারকে অবশ্যই তা করব।

Related News

জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ। Breaking
জেলার খবর
জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ।

জঙ্গলমহলের বারিকুল থানার বারিকুল গ্রাম পঞ্চায়েতের জঙ্গল ঘেরা প্রত্যন্ত এলাকার একটি গ্রাম বাগডুবি, এই গ্রামকেই বাঁকুড়া ...

1 days ago
"অঙ্গন কা উৎসব" কর্মসূচিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে বিধায়ক সহ ব্লক আধিকারিক বৃন্দ। Breaking
জেলার খবর
"অঙ্গন কা উৎসব" কর্মসূচিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে বিধায়ক সহ ব...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পক্ষকাল ব্যাপী বিভিন্ন কর্মসূচির অন্যতম কর্মসূচি হলো "অঙ্গন কা উৎসব"।

2 days ago
বসিরহাটে সাইবার সচেতনতা কর্মসূচি, ১২০টি হারানো ফোন ও ১৪.৭০ লক্ষ টাকা ফেরালো পুলিশ Breaking
জেলার খবর
বসিরহাটে সাইবার সচেতনতা কর্মসূচি, ১২০টি হারানো ফোন ও ১৪.৭০ লক্ষ টাকা ফ...

বসিরহাট টাউন হলে শুক্রবার বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে বিশেষ সাইবার সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্রছাত্রী ও প্রবীণ ...

2 days ago
দুর্গাপুজার আগে দুর্নীতির অভিযোগে পোশাক কারখানা বন্ধ, কর্মহীন শয়ে শয়ে শ্রমিকের থানা ঘেরাও Breaking
জেলার খবর
দুর্গাপুজার আগে দুর্নীতির অভিযোগে পোশাক কারখানা বন্ধ, কর্মহীন শয়ে শয়ে ...

পোশাক তৈরির কারখানা বন্ধ, কর্মহীন হাজার হাজার শ্রমিক। দুর্গাপুজোর আগে বিক্ষোভে উত্তাল বসিরহাট। বসিরহাটের মাটিয়া থানার খো...

2 days ago
বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের বেহাল দশার কথা পূর্ত মন্ত্রীর কাছে তুলে ধরলেন তালডাংরার বিধায়ক শৌভিক পাত্র। Breaking
জেলার খবর
বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের বেহাল দশার কথা পূর্ত মন্ত্রীর ...

রাজ্যের পূর্ত মন্ত্রীর কাছে বৃহস্পতিবার দেখা করে বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের বেহাল দশার কথা বলেন তালডাংরা বি...

3 days ago
ঘূর্ণিঝড় অর্ণবের দাপটে জলোচ্ছ্বাস বাঁকুড়ার নদীগুলিতে Breaking
জেলার খবর
ঘূর্ণিঝড় অর্ণবের দাপটে জলোচ্ছ্বাস বাঁকুড়ার নদীগুলিতে

২৩ শে সেপ্টেম্বর থেকেই অবিরাম বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত তার মধ্যেই দক্ষিণ বাঁকুড়ার নদীগুলি তে জলোচ্ছ্বাস দেখা দিয়েছ...

3 days ago
ভাষা নির্বাচন করুন