সাধন মন্ডল, বাঁকুড়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পক্ষকাল ব্যাপী বিভিন্ন কর্মসূচির অন্যতম কর্মসূচি হলো "অঙ্গন কা উৎসব"। এই কর্মসূচিতে আজ রাইপুর ব্লকের দুন্দার গ্রাম পঞ্চায়েতের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করলেন রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা , রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে, রাইপুর ব্লক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক মিঠুন সরকার, রাইপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা দুন্দার অঞ্চলের প্রত্যন্ত এলাকায় অবস্থিত বানাখারাং সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প কেন্দ্রে হাজির হয়ে কেন্দ্রে উপস্থিত হওয়া শিশুদের ও শিশুর মায়েদের সাথে কথা বলেন।
কেন্দ্রের পরিষেবা ও পঠন পাঠন নিয়েও তারা বিস্তারিত আলোচনা করেন। কেন্দ্রে উপস্থিত হওয়ার শিশুরা তাদের কর্মকান্ড গুলি উপস্থিত আধিকারিক সহ সকলের সামনে তুলে ধরে। কেউ কবিতা বলে কেউ বা আবার ছড়ার মাধ্যমে নাচ করে দেখায়। খুশি উপস্থিত হওয়া আধিকারিক বৃন্দ। এ প্রসঙ্গে রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা বলেন আমাদের বিজেপি সরকারের বিভিন্ন কর্মসূচির মধ্যে এটি একটি অন্যতম কর্মসূচি।
শিশু বয়স থেকেই তাদের দেশাত্মবোধ জাগ্রত করা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পঠন-পাঠনের উন্নতি, শিশু মনের বিকাশ ঘটানো আমাদের লক্ষ্য তাই আমরা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকেই এই বিষয়গুলি উপর জোর দিতে চাইছি। এর জন্যই আমাদের এই পরিদর্শন। সরকার এজন্যই অঙ্গন কা উৎসব নামে কর্মসূচিটি গ্রহণ করেছেন। রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে বলেন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প কেন্দ্রগুলি পরিদর্শন করে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছি। সাথে তাদের অভাব অভিযোগও লিপিবদ্ধ করছি।
এখনো বেশ কিছু কেন্দ্রে আমাদের স্থায়ী বাড়ি নেই সেগুলির বিষয়েও বিধায়ক মহাশয়ের সাথে আলোচনা চলছে। বেশ কিছু কেন্দ্রে শিশুরা খুব ভালো পারফরম্যান্স করে দেখাচ্ছে।
আজকের এই পরিদর্শনে প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার দুন্দার অঞ্চল সভাপতি সঞ্জীব কুমার মাহাত মহিলা সভাপতি শতরূপা মল্লিক, সাধারণ সম্পাদিকা সবিতা মাহাত অন্যতম সদস্য দীপঙ্কর মাহাত প্রমূখ।