Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক

সিউড়ি বাসস্ট্যান্ডে বাসকর্মীদের বচসার পর কন্ডাক্টরের মৃত্যু, চাঞ্চল্য; তদন্তে পুলিশ

সিউড়ি বাসস্ট্যান্ডে বাসকর্মীদের বচসার পর কন্ডাক্টরের মৃত্যু, চাঞ্চল্য; তদন্তে পুলিশ


সেখ রিয়াজুদ্দিন বীরভূম :

বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ডে বাসের সময়সূচি নিয়ে দুই বেসরকারি বাসের কর্মীদের মধ্যে বচসা ও হাতাহাতির ঘটনার পর এক বাসকর্মীর আকস্মিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম গৌতম রায়, তিনি একটি বেসরকারি বাসের কন্ডাক্টর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আসানসোলগামী একটি বাস ছাড়ার সময়কে কেন্দ্র করে দুই বাসের কর্মীদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে সেই বচসা হাতাহাতিতে গড়ায়। উপস্থিত অন্যান্য বাসকর্মী ও স্থানীয়রা পরিস্থিতি শান্ত করলে গণ্ডগোল আপাতত মিটে যায়।

এর কিছুক্ষণ পর গৌতম রায় নিজের বাসে ফিরে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের ভেতরেই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। মারধরের ফলে প্রাপ্ত আঘাত, নাকি অতিরিক্ত উত্তেজনার জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে—তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

ঘটনার জেরে সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি নির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার দায় নির্ধারণ করা হবে।

Related News

বিধান শিশু উদ্যানের প্রতিষ্ঠাতা ও জননেতা অতুল্য ঘোষের ১২৩ তম জন্মজয়ন্তী পালন Breaking
বিধান শিশু উদ্যানের প্রতিষ্ঠাতা ও জননেতা অতুল্য ঘোষের ১২৩ তম জন্মজয়ন্ত...

কলকাতার উল্টোডাঙ্গা সংলগ্ন বিধান শিশু উদ্যানে মহাসমারোহে পালিত হলো অতুল্য ঘোষের ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপন

17 days ago
পুরুলিয়ায় খাদ্য মন্ত্রী অশোক কীর্তনীয়ার সারপ্রাইজ ভিজিট ও গোডাউন উদ্বোধন। Breaking
পুরুলিয়ায় খাদ্য মন্ত্রী অশোক কীর্তনীয়ার সারপ্রাইজ ভিজিট ও গোডাউন উদ্বো...

খাদ্য সরবরাহ দপ্তর, ও পশ্চিমবঙ্গ সরকারের এক ঐতিহাসিক উদ্যোগে পুরুলিয়া জেলার মানবাজার বিধানসভার পুঞ্চা ব্লকের কেন্দায় ১৫...

1 months ago
পুরুলিয়ার কুঁচিয়া হাই স্কুলে অরণ্য সপ্তাহ ২০২৬ উদযাপন
পুরুলিয়ার কুঁচিয়া হাই স্কুলে অরণ্য সপ্তাহ ২০২৬ উদযাপন

পুরুলিয়া জেলার বান্দোয়ান ২ নং রেঞ্জ-এর উদ্যোগে কুঁচিয়া হাই স্কুলে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে অরণ্য সপ্তাহ উদযাপন ...

1 months ago
কলকাতা আগরপাড়া, গাঙ্গুলি পাড়ায় রথ প্রদর্শনী ও প্রতিযোগিতা
কলকাতা আগরপাড়া, গাঙ্গুলি পাড়ায় রথ প্রদর্শনী ও প্রতিযোগিতা

মহাসমারোহে গাঙ্গুলী পাড়া, আগরপাড়া, কলকাতা ১০৯ এ অনুষ্ঠিত হলো রথ প্রদর্শনী ও প্রতিযোগিতা। পাড়ার অধিবাসীদের উৎসাহে আয়ো...

2 months ago
ভাষা নির্বাচন করুন