সাধন মন্ডল বাঁকুড়া:---আজ মঙ্গলবার বিধানসভার বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা কে সম্বর্ধনা জানালো রাইপুরের ঐতিহ্যমন্ডিত মা মহামায়া মন্দির কমিটি। এখানে উল্লেখ্য রায়পুরে চাঁন্দু ডাঙ্গা গ্রামে মা মহামায়া প্রায় সাড়ে তিন শো বছরের বেশি সময় ধরে পূজিতা হচ্ছেন। আজ ছয় বছর ধরে মন্দির নির্মাণের কাজ চলছে। প্রায় ১০৮ ফুট উচ্চতায় চূড়া বিশিষ্ট দেবী মন্দির সম্ভবত বাঁকুড়া জেলায় প্রথম ।
কারুকার্যে এই মন্দিরে আগত সমস্ত ভক্তদের মন কাড়বে সে বিষয়ে কোন সন্দেহ নেই। প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে মায়ের নতুন মন্দির। আজ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির অন্যতম সম্পাদক বীরেন্দ্রনাথঘোষ, পুরোহিতদের মধ্যে শ্রীধর চ্যাটার্জী সহ অন্যান্য পুরোহিতগণ ও বিশিষ্ট পুরোহিত শম্ভু চক্রবর্তী প্রমুখ । বিধায়কের সাথে ছিলেন রায়পুর এলাকার বিশিষ্ট বিজেপি নেতৃত্ব তাপস পাল, পীযূষ মাহাত, দেবাশীষ মাহাত প্রমূখ। মন্দির দর্শন করে বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা বলেন অনেকদিন আগে মন্দির এসেছিলাম এবারে এসে মন্দিরের যা কারুকার্য দেখলাম তাতে আমি অভিভূত হয়ে গেলাম। মন্দিরের পরিবেশ অত্যন্ত সুন্দর হয়েছে। আমি আমার সীমিত ক্ষমতায় মন্দিরের উন্নয়নের সহযোগিতা করব। মন্দিরের উন্নয়নে সকলে মিলে একসাথে কাজ করার আহ্বান জানান।
এখানে উল্লেখ্য এই মন্দিরের সম্পূর্ণ কারুকার্য সম্পন্ন করছেন খাতড়ার বিশিষ্ট শিল্পী চন্দন রায়।। চন্দন বাবু বলেন এখনো অনেক কাজ বাকি রয়েছে । সমস্ত কাজ সম্পন্ন হলে মন্দিরের আকর্ষণ আরো বাড়বে।