সংবাদ ভারত ডেক্স | ১ লা নভেম্বর ২০২৬ : রামলীলা ময়দান থেকে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। INDIA জোটের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ সমাবেশ থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বললেন, “আমরা হারিনি, হারানো হয়েছে।” ওরা বাংলা লুঠ করেছে। আমরা দিল্লি লুঠ করব না, সংবিধান বাঁচাব। আমরা এই লড়াই ছাড়ব না।” নির্বাচনের ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মমতার অভিযোগ, “আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। এর বদলা আমরা গণতান্ত্রিক উপায়ে নেব।”
অন্যদিকে, একসময় INDIA জোটকে দূরে সরিয়ে বাংলার রাজনীতির মসনদকে শক্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় l আজ, সেই ইন্ডি জোটকেই সামনে রেখে ঘুরে দাঁড়াতে চাইছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়?
একই সাথে, বঙ্গভবনে এসআইআর (SIR)-এর কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা মৃত ঘোষিত হওয়া মানুষদের সঙ্গে দেখা করে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে আক্রমণ করে বলেন যে, বাঙালিকে নির্যাতন করার সাহস যেন কেউ না দেখায়।
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। 'ভোট চুরি', চাকরি এবং জীবিকা কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন। 'ভোট বাঁচাও, দেশ বাঁচাও' স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদবসহ বিরোধী জোটের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।