সংবাদ ভারত ডেক্স | ২ রা নভেম্বর ২০২৬ : নেপালের ডিংবোচে ১৪৪৭০ ফুট উচ্চতায় একটি হোটেলে আগুন লাগে গ্যাস সিলিন্ডার ফেটে। সে সময়ে হোটেলে ছিলেন বসিরহাট ট্রাভেলার্স গিল্ডের সাতজন মহিলা–সহ ২৯ সদস্যের একটি পর্বতারোহী দল।
গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে নেপালের সোলুখুম্বু জেলার ডিংবোচে এলাকার Hotel Good Luck নামের একটি পর্যটক Lodge-এ রান্নাঘরের গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। নেপালের এভারেস্ট বেসক্যাম্প অভিযানের পথে ডিংবোচে এলাকার একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলার প্রায় ২৯-৩০ জন পর্বতারোহী আটকে পড়ে নেপালের এভারেস্ট অভিযানে গিয়ে আটকে পড়তে বাংলার বসিরহাটের ২৯ জন পর্বতারোহী।
নেপালের ডিংবোচের হোটেল গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন ধরে। আগুনে পুড়ে যায় অভিযাত্রীদের প্রয়োজনীয় নথিপত্র, টাকা ও পোশাক। সব হারিয়ে বসিরহাটের ২৯ জন অভিযাত্রী বাড়ি ফিরতে চায় তারা এবং বসিরহাট ট্রাভেলার্স গিল্ড উদ্ধারের জন্য কেন্দ্রের দ্বারস্থ হয়েছেন।
বর্তমানে অভিযাত্রীরা কোনওমতে পাশের একটি হোটেলে আশ্রয় নিয়েছেন । এই মর্মান্তিক পরিস্থিতির বর্ণনা দিয়ে ট্রাভেলার্স গিল্ডের সহ-সম্পাদক সূর্যকিংকর চাকী বলেন, ‘‘আমাদের টিমের প্রায় 30 জন সদস্য এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিংয়ের উদ্দেশে কলকাতা থেকে রওনা দিয়েছিলেন । অভিযান চলাকালীন তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে নেপালের ডিংবোচে এলাকার একটি হোটেলে আশ্রয় নিতে বাধ্য হন পর্বতারোহীরা। রাতে হোটেলের নিচের অংশে খাওয়াদাওয়া করার সময় আচমকাই আগুন লেগে যায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত।