সংবাদ ভারত ডেক্স | ২ রা নভেম্বর ২০২৬ : মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন l ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন l রবিবার গভীর রাতে (প্রায় রবিবার মধ্যরাতে) সেন্ট্রাল কলকাতার লিয়ন্স রেঞ্জ-এর একটি প্রায় ১০০ বছরের পুরানো বহুতল ভবনের চতুর্থ তলায় এই আগুন লাগে। দমকলের উচ্চপদস্থ আধিকারিকদের মতে, আগুন মূলত নিয়ন্ত্রণে এসেছে এবং পকেট ফায়ার বা সুপ্ত আগুন খুঁজতে কুলিংয়ের কাজ চলছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো তদন্ত করে দেখা হচ্ছে।
রবিবার রাত ১২টা নাগাদ এই বাড়িতে আগুন লাগে। জানা গিয়েছে, রবিবার রাতে ওই স্থানীয়রা ওই বাড়ির চারতলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তাঁরাই দমকলে খবর দেন। খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় পুলিশেও।
সূত্রের খবর, বাড়িটিতে একাধিক সংস্থার অফিস রয়েছে। চারতলায় যে অংশে আগুন লেগেছে, সেটি একটি কম্পিউটার সংস্থার অফিস বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করে আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে দমকল ও পুলিশ।