সংবাদ ভারত ডেক্স | ৩১ শে অক্টোবর ২০২৬ :
রাজ্য পুলিশে বড় চমক! রাজ্য পুলিশের অধীনে ২টি নতুন মহিলা SPRF ব্যাটালিয়ন। মহিলা SPRF ব্যাটালিয়ন গঠনে অনুমোদন রাজ্যপালের। ‘মাতঙ্গিনী হাজরা’ ও ‘রানি শিরোমণি’ নামে ২ মহিলা SPRF ব্যাটালিয়ন। দুটি মহিলা ব্যাটালিয়নের জন্য ১৯১৪টি স্থায়ী পদ তৈরির অনুমোদন। দুটি ব্যাটালিয়নের জন্য মোট ৬৬টি পার্ট-টাইম কর্মবন্ধু পদে চুক্তিভিত্তিক নিয়োগ হবে। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার | এর জন্য মোট ১,৯১৪ টি নিয়মিত পদ তৈরির অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, চুক্তির ভিত্তিতে ৬৬টি পার্ট-টাইম কর্মবন্ধু পদও তৈরি হচ্ছে।
বাংলায় নতুন সরকার গঠন হওয়ার পরপরই বিজেপি সরকার রাজ্যে নারী ও শিশু সুরক্ষা ব্যবস্থা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে উঠে পড়ে লেগেছে। এবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠাল ভবানী ভবন। তথ্য অনুযায়ী, প্রতিটি ব্যাটালিয়নের জন্য ১০০৩টি করে পদ বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ, দু'টি ব্যাটালিয়ন মিলিয়ে সর্বমোট ২০০৬টি শূন্যপদে বিভিন্ন র্যাঙ্কে কর্মী ও অফিসার নিয়োগ করা হবে।