সংবাদ ভারত ডেক্স | ২ রা নভেম্বর ২০২৬ : দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রেলের উন্নয়নমূলক কাজের জন্য চলতি সপ্তাহে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আসানসোল- আদ্রা এবং আসানসোল-পুরুলিয়া দুটি ট্রেন আজ ২রা নভেম্বর বাতিল করা হয়েছে। ঐ দুটি ট্রেন ৫ ও ৮ ই নভেম্বর বাতিল করা হয়েছে। আদ্রা-ভাগা মেমু ট্রেনটি ৪, ৫ ও ৮ ই নভেম্বর বাতিল করা হয়েছে। টাটানগর-হাটিয়া এক্সপ্রেস ট্রেন কে ঘুরপথে চালানো হবে বলে জানা গেছে।
সূত্রের দাবি , কাম রোলিং ব্লকের জন্য আজ, সোমবার থেকে আগামী ১৩ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত কাজ হবে। ফলে ৬৮০৮৯/ ৬৮০৯০ (আদ্রা -মেদিনীপুর) মেমু প্যাসেঞ্জার ৮,১১ ও ১৩ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে। পাশাপাশি ৬৮০৭৭/৬৮০৭৮ (আদ্রা-ভাগা) মেমু প্যাসেঞ্জার ১৩ সেপ্টেম্বর বাতিল রয়েছে। অন্যদিকে, ৬৩৫৯৪ / ৬৩৫৯৩ (আসানসোল- পুরুলিয়া) প্যাসেঞ্জার আজ সোমবার ও ১০,১১ এবং ১৩ সেপ্টেম্বর বাতিল থাকবে। এছাড়া ট্রেনটি ৮, ৯ ও ১২ সেপ্টেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবেন। ওই তিন দিন ট্রেনটির পরিষেবা আদ্রা- পুরুলিয়া অংশে বাতিল থাকবে।
একই সঙ্গে একটি এক্সপ্রেস ট্রেন নির্ধারিত রূপে পরিবর্তে ঘুর পথে চলবে। যার ফলে আদ্রা, আসানসোল, পুরুলিয়া, টাটা নগর, খড়গপুর রুটের যাত্রীদের সমস্যা সম্মুখীন হতে হবে। তারই সঙ্গে যাত্রা লাগে সংশ্লিষ্ট ট্রেনে পরিষেবা সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।