সঞ্জয় কুমার দোলুই : ৩রা নভেম্বর ২০২৬ : মাধ্যমিক পরীক্ষা প্রতিবছর ফেব্রুয়ারিতে শুরু হয় এবং পরীক্ষার শেষে আবারও পরের বছরের দিনক্ষন জানিয়ে দেওয়া হয় এতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। সেই অনুযায়ী ২০২৭ সালের পরীক্ষা ১৫ ই ফেব্রুয়ারিতে হবার কথা কিন্তু বাদ সেজেছে জনগণনা। ২০২৭ সালে দেশ জুড়ে জানুয়ারি মাস থেকে ১লা মার্চ পর্যন্ত জনগনণার কাজ চলবে। কয়েকটি রাজ্য বাদ দিয়ে লাদাখ, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশে ও উত্তরাখণ্ড এবং কেন্দ্রীয় শাসিত রাজ্য গুলোর ২০২৬ শে সেপ্টেম্বর মাসে জনগনণা। রাজ্যে যেহেতু ২০২৭ সালে জানুয়ারি মাস থেকে ১লা মার্চ পর্যন্ত জনগনণার কাজ চলবে তাতে বেশির ভাগই শিক্ষক সেই কাজে যোগদান করবে। ফলে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক সংকট দেখা দেবে। তাই মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরিক্ষার সূচি পিছিয়ে নেওয়ার অনুমতি চেয়েছে শিক্ষা দপ্তরে।
আগামী বছর ২০২৭ সালে মাধ্যমে পরীক্ষা পিছিয়ে যেতে পারে জনগনণার কারণে। ২০২৭ সালে মাধ্যমে পরীক্ষা ১৫ ই ফেব্রুয়ারিতে হবার কথা ছিল তা ১৫ দিন পিছিয়ে যেতে পারে। ২রা মার্চে থেকে ১৬ ই মার্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে। রাজ্যসরকারের কাছে সেই আর্জি জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সরকারের সিদ্ধান্তের উপর মাধ্যমিক পরীক্ষা সূচি বদলের সম্ভাবনা রয়েছে। যেহেতু ২০২৭ সালে দেশ জুড়ে জানুয়ারি মাস থেকে ১লা মার্চ পর্যন্ত জনগনণার কাজ চলবে ঐ সময় পরীক্ষা সাথে জনগনণার সংঘাতে এড়াতে বদল হতে পারে মাধ্যমিক পরীক্ষা। এর ফলে শুধু মাধ্যমিক পরীক্ষা সূচি বদলের সম্ভাবনার পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি বদলের সম্ভাবনা রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের চূড়ান্ত সিদ্ধান্ত পরই ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা নিদিষ্ট সূচি জানা যাবে। অপেক্ষা করতে হবে মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্তের উপর।