Sangbad Bharat
Tuesday, 03 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
অন্ধ্র উপকূলের আছড়ে পড়ল ঘূর্ণিঝড়' মুরাসু' ; বাংলায় কী কী প্রভাব ? নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... অন্ধ্র উপকূলের আছড়ে পড়ল ঘূর্ণিঝড়' মুরাসু' ; বাংলায় কী কী প্রভাব ? নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ...
জেলার খবর

ডিএসআর জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন SDLRO, ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

ডিএসআর জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন SDLRO, ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

ডিএসআর জালিয়াতি কাণ্ডে ফের এক সরকারি আধিকারিকের গ্রেপ্তারিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বীরভূমে। গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন SDLRO রবিউল ইসলামকে। সোমবার তাঁকে সিউড়ি আদালতে পেশ করা হলে বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

সেখ রিয়াজউদ্দিন সিউড়ি :ডিএসআর জালিয়াতি কাণ্ডে ফের এক সরকারি আধিকারিকের গ্রেপ্তারিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বীরভূমে। গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন SDLRO রবিউল ইসলামকে। সোমবার তাঁকে সিউড়ি আদালতে পেশ করা হলে বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আদালতে যাওয়ার পথে নিজেকে চক্রান্তের শিকার বলে দাবি করেন অভিযুক্ত রবিউল ইসলাম। পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানান তিনি।

উল্লেখ্য, জেলার শিল্পপতি টুলু মণ্ডলের বিভিন্ন ব্যবসা ও আয়বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নানা মহলে চর্চা চলছে। এই ঘটনাকে ঘিরে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় এবং তাঁর ব্যবসার সঙ্গে বিভিন্নভাবে যুক্ত একাধিক ব্যক্তির পাশাপাশি সরকারি আধিকারিকদের নামও সামনে এসেছে। তাঁদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এবার ডিএসআর জালিয়াতি কাণ্ডে প্রাক্তন SDLRO রবিউল ইসলামের গ্রেপ্তারি তদন্তে নতুন মাত্রা যোগ করল।

সোমবার সিউড়ি আদালতে পেশ করার পর পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। আদালত চত্বর থেকে বেরিয়ে যাওয়ার সময় রবিউল ইসলাম বলেন, “আমি চক্রান্তের শিকার। ওই সময় যাঁরা ডিএলআরও এবং জেলাশাসক ছিলেন, তাঁরাই সব জানেন। ঘটনার ভালোভাবে তদন্ত করা হোক।”


অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী অসীম কুমার দাস জানান, রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন।


রবিউল ইসলামের গ্রেপ্তারি এবং তাঁর চক্রান্তের শিকার হওয়ার দাবি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ডিএসআর জালিয়াতি কাণ্ডের সঙ্গে আর কারা জড়িত, কীভাবে এই জালিয়াতির ঘটনা ঘটেছে এবং এর নেপথ্যে আর কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখার চেষ্টা করবেন তদন্তকারীরা। এখন তদন্তের অগ্রগতির দিকেই তাকিয়ে রয়েছে জেলার ওয়াকিবহাল মহল।

Related News

জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে চন্দনপুর গ্রামে আইনি সচেতনতা শিবির, বার্তা দেওয়া হলো সামাজিক সচেতনতার
জেলার খবর
জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে চন্দনপুর গ্রামে আইনি সচেতনতা শিবির, ব...

৯ নভেম্বর জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে সোমবার সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত চন্দনপুর গ্রামে অনুষ্ঠিত হলো আইনি সচেতন...

13 hrs ago
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।
জেলার খবর
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।

বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তের ব্লক রায়পুরের সনাগারা গ্রাম পঞ্চায়েতের জঙ্গল লাখোয়া গ্রাম মরুকুম এই গ্রামে প্রায় ৭০ ...

17 hrs ago
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Breaking
জেলার খবর
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের...

ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। সেই কর্মসূচির সঙ্গে সা...

1 days ago
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জেলার খবর
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা...

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সিউড়ি শহরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও পদযাত্...

2 days ago
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না
জেলার খবর
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না

গলায় পরপর কুড়ুলের কোপ! ভাইদের সাথে পৃথক সংসারে না থাকার অভিযোগে ভোররাতে স্বামীকে নৃশংস ভাবে খুন করে গ্রেফতার স্ত্রী। পখন...

3 days ago
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির
জেলার খবর
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক ...

নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতি করার অধিকার থাকবে না বলে বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রতিবাদ জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক ...

4 days ago
ভাষা নির্বাচন করুন