Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

নিম্নচাপের জেরে কংসাবতী জলধার থেকে পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হল।

নিম্নচাপের জেরে কংসাবতী জলধার থেকে পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হল।

প্রথমবার মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে কংসাবতী নদীতে জল ছাড়া হল। সোমবার সন্ধ্যায় জলাধারের তিনটি গেট দিয়ে মোট ৫ হাজার কিউসেক হারে কংসাবতী নদীতে নামছে জল

সাধন মন্ডল, বাঁকুড়া : আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আর সেই পূর্বাভাসকে সামনে রেখে আগাম সতর্কতা হিসেবে চলতি মরসুমে এই প্রথমবার মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে কংসাবতী নদীতে জল ছাড়া হল। সোমবার সন্ধ্যায় জলাধারের তিনটি গেট দিয়ে মোট ৫ হাজার কিউসেক হারে কংসাবতী নদীতে নামছে জল। গত কয়েকদিনের বৃষ্টিতে জলাধারের জলস্তর বেড়েছে। সোমবার দুপুর নাগাদ জলস্তরের উচ্চতা পৌঁছে যায় প্রায় ৪৩০ ফুটে। যেখানে মুকুটমণিপুর জলাধারের মোট জলধারণ ক্ষমতা প্রায় ৪৩৪ ফুট।


মূলত কাঁসাই ও কুমারী নদী দিয়ে মুকুটমণিপুর জলাধারে জল আসে। পুরুলিয়া এবং বাঁকুড়ার দক্ষিণাংশে ভারী বৃষ্টি হলে এই দুই নদী দিয়ে দ্রুত জল ঢুকতে শুরু করে জলাধারে। আবার নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। তাই জলাধারে অতিরিক্ত জল ঢোকার সম্ভাবনা মাথায় রেখেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জল ছাড়ার সিদ্ধান্ত বলে কংসাবতী সেচ দত্তর সূত্রে জানা যায়।


জল ছাড়ার আগে কংসাবতীর নিম্ন অববাহিকায় থাকা বাঁকুড়ার একাধিক ব্লক এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকেও সতর্ক করা হয়েছে। তবে কংসাবতী সেচ দফতরের দাবি, এই মুহূর্তে যে হারে জল ছাড়া হচ্ছে, তাতে জলাধার থেকে ছাড়া জলের কারণে বড় ধরনের বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই। প্রশাসনের পক্ষ থেকে বাঁকুড়া জেলার রাইপুর, সারেঙ্গা, খাতড়া, ব্লকসহ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এর নদী তীরবর্তী এলাকা গুলিকে সতর্ক করা হয়েছে।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

3 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন