Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে হলফনামা তলব হাইকোর্টের

মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে হলফনামা তলব হাইকোর্টের

কলকাতা পুর এলাকার স্কুলগুলিতে মিড-ডে মিলের দায়িত্ব ইসকন কে দেওয়ার প্রস্তাব ঘিরে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে হলফনামা চাইল

মোল্লা জসিমউদ্দিন , বুধবার রাজ্যের উচ্চ আদালত কলকাতা পুর এলাকার স্কুলগুলিতে মিড-ডে মিলের দায়িত্ব ইসকন কে দেওয়ার প্রস্তাব ঘিরে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে হলফনামা চাইল। এদিন কলকাতা হাইকোর্টের  ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, -' রাজ্য সরকারকে স্পষ্ট করে জানাতে হবে বিষয়টি শুধুই প্রস্তাব, নাকি তা বাস্তবায়নের পথে এগোচ্ছে?'চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হবে।কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। 


আদালতে মামলাকারীর দাবি, -'কলকাতা পুর এলাকার প্রায় ১,৮০০ স্কুলে মিড-ডে মিলের রান্নার দায়িত্ব ইসকনকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে এই কাজ করে আসা স্বনির্ভর গোষ্ঠীর হাজার হাজার মহিলা কর্মহীন হয়ে পড়তে পারেন'। মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এজলাসে  বলেন, -'বর্তমানে স্কুলভিত্তিক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাই পড়ুয়াদের জন্য রান্না করেন। নতুন ব্যবস্থা চালু হলে রাজ্যের প্রায় ২৫ লক্ষ মহিলার কর্মসংস্থান সংকটে পড়বে'। শুধু তাই নয়, মিড-ডে মিলে ডিম ও মাছের পরিবর্তে পনির, রাজমার মতো নিরামিষ খাবার দেওয়ার সম্ভাবনা নিয়েও আপত্তি জানানো হয়েছে। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, -'ইসকনকে দায়িত্ব দেওয়ার বিষয়টি এখনও শুধুই একটি প্রস্তাব। সরকার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।' সেই কারণেই জনস্বার্থ মামলা করা হয়েছে বলে তাঁর দাবি। 


তবে রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি রাজ্যের উচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, -'ভবিষ্যতে যদি হঠাৎ সরকারি বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত কার্যকর করা হয়, তাহলে কয়েক লক্ষ মহিলার জীবিকা নিয়ে বড় প্রশ্ন তৈরি হবে। তাই সরকারের প্রকৃত অবস্থান লিখিতভাবে জানানো প্রয়োজন'।মামলাকারীর পক্ষ থেকে আরও দাবি করা হয়, -'রাজ্য বাজেটে ইসকনের সহযোগিতায় মিড-ডে মিল চালুর ঘোষণা করা হয়েছে। সেই কারণেই বিষয়টি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে'। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। আগামী চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হবে।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

3 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন