Sangbad Bharat
Monday, 21 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
শ্যামসুন্দরপুর গ্রামে রক্তদান শিবির সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল... ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন মুকুটমণিপুর একলব্য মডেল স্কুলের হোস্টেলে নিম্নমানের খাবার, সুবিধা থেকে বঞ্চনা ও হোস্টেলের... বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৭ কে সামনে রেখে বীরভূমে মাই ভারত-এর উদ্যোগে সাংবাদিক সম... বিকশিত ভারত ইয়ং লিডার ডায়লগ ২০২৭ প্রতিযোগিতার যুবসমাজকে যোগ দেয়ার আহ্বান মাই ভারত পূর্ব... শ্যামসুন্দরপুর গ্রামে রক্তদান শিবির সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল... ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন মুকুটমণিপুর একলব্য মডেল স্কুলের হোস্টেলে নিম্নমানের খাবার, সুবিধা থেকে বঞ্চনা ও হোস্টেলের... বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৭ কে সামনে রেখে বীরভূমে মাই ভারত-এর উদ্যোগে সাংবাদিক সম... বিকশিত ভারত ইয়ং লিডার ডায়লগ ২০২৭ প্রতিযোগিতার যুবসমাজকে যোগ দেয়ার আহ্বান মাই ভারত পূর্ব...
রাজ্য-রাজনীতি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার দমকলের নোটিশ বাতিল করলো হাইকোর্ট

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার দমকলের নোটিশ বাতিল করলো হাইকোর্ট

কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্যামাক স্ট্রিটের অফিস খালি করা নিয়ে দমকলের নোটিস খারিজ করল কলকাতা হাইকোর্ট।

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার দমকলের নোটিশ বাতিল করলো হাইকোর্ট


মোল্লা জসিমউদ্দিন : বুধবার কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্যামাক স্ট্রিটের অফিস খালি করা নিয়ে দমকলের নোটিস খারিজ করল কলকাতা হাইকোর্ট। গত ৪ সেপ্টেম্বর দমকল যে নোটিস দিয়েছিল, বুধবার তা খারিজ করল হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঞ্চল বেঞ্চ। বিচারপতি নির্দেশ দিলেন, কালীঘাট তৃণমূলকে নতুন করে নোটিস দিয়ে পরিদর্শন করবে দমকল।।আদালতের নির্দেশ, নতুন নোটিস দেওয়ার পর দমকল আধিকারিকেরা ক্যামাক স্ট্রিটের ওই অফিস ফের পরিদর্শন করবেন। অগ্নিসুরক্ষা নিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা সংশ্লিষ্ট পক্ষকে জানাতে হবে। সেই নির্দেশিকা মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে অফিস কর্তৃপক্ষকে। নির্দেশ না মানা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে দমকল বিভাগ।ক্যামাক স্ট্রিটের ৯ নম্বর ভবনের সপ্তম ও অষ্টম তলায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। ওই ভবন থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে অভিষেক-অনুগামীদের বচসার অভিযোগ ওঠার পর দমকল সেখানে পরিদর্শনে যায়। ভবনের বিভিন্ন তলা ঘুরে দেখার পর মালিকপক্ষকে নোটিস পাঠানো হয়। দমকলের অভিযোগ ছিল, সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথেষ্ট নয়। সেই কারণেই ওই অংশ খালি করার কথা বলা হয়েছিল। পরে ভবনের মালিকপক্ষও সংশ্লিষ্ট অফিস খালি করার নির্দেশ দেয়। দমকলের সেই নোটিসকে চ্যালেঞ্জ করেই হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাটের তৃণমূল শিবির।আগের শুনানিতে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত আদালতে জানান, ওই ভবনের সপ্তম ও অষ্টম তলা লিজে নেওয়া হয়েছিল এবং ২৬ অগস্ট সেই লিজ বাতিলের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা চলছে। তাঁর বক্তব্য ছিল, দমকল গোটা ভবনে একাধিক ত্রুটির কথা বললেও শুধুমাত্র সপ্তম ও অষ্টম তলাকেই অনিরাপদ বলে চিহ্নিত করেছে। সপ্তম তলায় রাখা গ্যাস সিলিন্ডার ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে বলেও আদালতে জানানো হয়। তাঁর দাবি, ভবনের অগ্নিসুরক্ষা সংক্রান্ত পরিকাঠামোগত ত্রুটি সংশোধনের দায়িত্ব মূলত মালিকপক্ষের।অন্যদিকে, রাজ্যের হয়ে অ্যাডভোকেট জেনারেল সুরজিত মিত্র আদালতে জানান, সপ্তম তলায় একাধিক গ্যাস সিলিন্ডার পাওয়া গিয়েছিল। পাশাপাশি ওই দুই তলার ফায়ার অ্যালার্ম কাজ করছিল না বলেও দাবি করা হয়। সেখানে ৪৫টি ফায়ার স্প্রিংকলার থাকলেও অন্যান্য তলার তুলনায় সংখ্যাটি কম এবং অগ্নিসুরক্ষা ব্যবস্থায় আরও কিছু ত্রুটি ছিল বলে আদালতে জানায় রাজ্য। দু'পক্ষের বক্তব্য শোনার পর আগের শুনানিতে দমকলের নোটিসে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। এবার বুধবার সেই নোটিসই খারিজ করে দিল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। তবে অগ্নিসুরক্ষার বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। নতুন নোটিস দিয়ে ফের পরিদর্শন করতে হবে দমকলকে এবং তার ভিত্তিতেই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

Related News

৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর Breaking
রাজ্য-রাজনীতি
৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

বলরামপুর বিধানসভার কড়াডি মাঠে আদিবাসী কুরমি সমাজের ডাকে পশ্চিমবঙ্গের জনপ্রিয় আদিবাসী করম পরব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উ...

5 hrs ago
প্রধানমন্ত্রীর জন্মদিন ও দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে বীরভূমে ‘আশীর্বাদের প্রদীপ’ অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
প্রধানমন্ত্রীর জন্মদিন ও দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে বীরভূমে ‘আশীর্...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন তথা তাঁর দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে বীরভূম জেলা জুড়েও পালিত...

2 days ago
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন, ভাদু গানের অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন, ভাদু গানের ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের ঘোষিত ‘সেবা সংকল্প’ কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার, ১৭ সেপ...

2 days ago
পুজোর আগেই রোজভ্যালির আমানতকারীদের  ৫০০ কোটি অর্থ ফেরত দেওয়া হবে, হাইকোর্টে এডিসি Breaking
রাজ্য-রাজনীতি
পুজোর আগেই রোজভ্যালির আমানতকারীদের ৫০০ কোটি অর্থ ফেরত দেওয়া হবে, হাইক...

বৃহস্পতিবার আসন্ন পুজোর মুখে রোজভ্যালির আমানতকারীদের জন্য এল বড় খবর।এদিন কলকাতা হাইকোর্টে শুনানির সময় এডিসি কমিটির তরফ...

2 days ago
হাইকোর্টে আইনী টানাপোড়েনের পর শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমতি পেলেন মমতা Breaking
রাজ্য-রাজনীতি
হাইকোর্টে আইনী টানাপোড়েনের পর শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমত...

শ্রীরামপুরে সভা করার অনুমতি পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 'কঠিন'...

2 days ago
হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতার মন্তব্য বিষয়ে জনস্বার্থ মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট Breaking
রাজ্য-রাজনীতি
হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতার মন্তব্য বিষয়ে জনস্বার্থ মামলা খারিজ করলো কল...

রাজনৈতিক কর্মী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো...

3 days ago
ভাষা নির্বাচন করুন