Sangbad Bharat
Monday, 21 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
শ্যামসুন্দরপুর গ্রামে রক্তদান শিবির সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল... ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন মুকুটমণিপুর একলব্য মডেল স্কুলের হোস্টেলে নিম্নমানের খাবার, সুবিধা থেকে বঞ্চনা ও হোস্টেলের... বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৭ কে সামনে রেখে বীরভূমে মাই ভারত-এর উদ্যোগে সাংবাদিক সম... বিকশিত ভারত ইয়ং লিডার ডায়লগ ২০২৭ প্রতিযোগিতার যুবসমাজকে যোগ দেয়ার আহ্বান মাই ভারত পূর্ব... শ্যামসুন্দরপুর গ্রামে রক্তদান শিবির সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল... ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন মুকুটমণিপুর একলব্য মডেল স্কুলের হোস্টেলে নিম্নমানের খাবার, সুবিধা থেকে বঞ্চনা ও হোস্টেলের... বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৭ কে সামনে রেখে বীরভূমে মাই ভারত-এর উদ্যোগে সাংবাদিক সম... বিকশিত ভারত ইয়ং লিডার ডায়লগ ২০২৭ প্রতিযোগিতার যুবসমাজকে যোগ দেয়ার আহ্বান মাই ভারত পূর্ব...
রাজ্য-রাজনীতি

হাইকোর্টে আইনী টানাপোড়েনের পর শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমতি পেলেন মমতা

হাইকোর্টে আইনী টানাপোড়েনের পর শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমতি পেলেন মমতা

শ্রীরামপুরে সভা করার অনুমতি পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 'কঠিন' শর্তে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার কালীঘাট তৃণমূলকে শ্রীরামপুর কোর্ট ময়দানে কর্মসূচি করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

মোল্লা জসিমউদ্দিন : টানা আইনি লড়াইয়ের পর অবশেষে হুগলির শ্রীরামপুরে সভা করার অনুমতি পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 'কঠিন' শর্তে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার কালীঘাট তৃণমূলকে শ্রীরামপুর কোর্ট ময়দানে কর্মসূচি করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।তবে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে আদালতের তরফে।


বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, -'২৬ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০০০ লোক নিয়ে কর্মসূচি করা যাবে। তবে জিটি রোডে কোনও মিছিল করা যাবে না। জিটি রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করা যাবে না'। সেখানে যান চলাচলে যাতে কোনও ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।তৃণমূল কর্মীদের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে মাঠে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের উপর পুলিশি জুলুমের প্রতিবাদে শ্রীরামপুরে মাহেশ থেকে কোর্ট চত্বর পর্যন্ত মিছিল করার কথা ছিল মমতার। কিন্তু সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। যার ফলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চুঁচুড়ার কালীঘাটপন্থী তৃণমূল নেতা অসীত মজুমদার। সেই মামলার ভিত্তিতে প্রথমে মমতাকে নির্ধারিত দিনে সভা করার অনুমতি দেয়নি আদালত। তবে এদিন রাজ্য ও কালীঘাট তৃণমূলের বক্তব্য শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য এক হাজার লোকের জমায়েত নিয়ে সভা করার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাহেশে সভার অনুমতিতে আপত্তি জানিয়ে রাজ্য জানিয়েছিল, ওই জায়গা ছেড়ে বাকি অংশে ২০০০ লোকের জমায়েত হলে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে।



যদিও কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা সওয়ালে বলেন, রাজ্যের ওই যুক্তি ঠিক নয়। সেখানে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে ৫০ হাজার লোকের জমায়েত হয়েছিল। দু'পক্ষের বক্তব্য শোনার পর সর্বাধিক ১০০০ লোক নিয়ে কর্মসূচি করা যাবে বলে জানান বিচারপতি ভট্টাচার্য।শ্রীরামপুরে মমতার কর্মসূচির পরিকল্পনা অবশ্য নতুন নয়। এর আগে ১১ সেপ্টেম্বর মাহেশ থেকে মিছিল করে সভায় যোগ দেওয়ার পরিকল্পনা করেছিল কালীঘাট তৃণমূল। পুলিশি অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয় তারা। প্রথমে স্নানপিঁড়ি ময়দানে শর্তসাপেক্ষে সভার অনুমতি মিললেও পরে জমির ব্যবহার নিয়ে আপত্তি ওঠে। বিষয়টি ডিভিশন বেঞ্চে পৌঁছলে নির্ধারিত কর্মসূচি পিছিয়ে যায় এবং বিকল্প জায়গা খোঁজার বিষয়টি সামনে আসে।সেই জট কাটিয়েই এবার সভাস্থল হচ্ছে শ্রীরামপুর কোর্ট ময়দান। তবে আগের পরিকল্পনার মতো মিছিল করে সেখানে পৌঁছনোর সুযোগ থাকছে না। আদালত স্পষ্ট করেছে, জিটি রোডে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে হবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বরের কর্মসূচি হবে শুধুই নির্দিষ্ট মাঠের মধ্যে এবং নির্ধারিত সময়সীমা মেনে।

Related News

৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর Breaking
রাজ্য-রাজনীতি
৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

বলরামপুর বিধানসভার কড়াডি মাঠে আদিবাসী কুরমি সমাজের ডাকে পশ্চিমবঙ্গের জনপ্রিয় আদিবাসী করম পরব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উ...

5 hrs ago
প্রধানমন্ত্রীর জন্মদিন ও দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে বীরভূমে ‘আশীর্বাদের প্রদীপ’ অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
প্রধানমন্ত্রীর জন্মদিন ও দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে বীরভূমে ‘আশীর্...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন তথা তাঁর দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে বীরভূম জেলা জুড়েও পালিত...

2 days ago
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন, ভাদু গানের অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন, ভাদু গানের ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের ঘোষিত ‘সেবা সংকল্প’ কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার, ১৭ সেপ...

2 days ago
পুজোর আগেই রোজভ্যালির আমানতকারীদের  ৫০০ কোটি অর্থ ফেরত দেওয়া হবে, হাইকোর্টে এডিসি Breaking
রাজ্য-রাজনীতি
পুজোর আগেই রোজভ্যালির আমানতকারীদের ৫০০ কোটি অর্থ ফেরত দেওয়া হবে, হাইক...

বৃহস্পতিবার আসন্ন পুজোর মুখে রোজভ্যালির আমানতকারীদের জন্য এল বড় খবর।এদিন কলকাতা হাইকোর্টে শুনানির সময় এডিসি কমিটির তরফ...

2 days ago
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার দমকলের নোটিশ বাতিল করলো হাইকোর্ট Breaking
রাজ্য-রাজনীতি
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার দমকলের নোটিশ বাতিল করলো হাইকো...

কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্যামাক স্ট্রিটের অফিস খালি করা নিয়ে দ...

3 days ago
হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতার মন্তব্য বিষয়ে জনস্বার্থ মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট Breaking
রাজ্য-রাজনীতি
হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতার মন্তব্য বিষয়ে জনস্বার্থ মামলা খারিজ করলো কল...

রাজনৈতিক কর্মী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো...

3 days ago
ভাষা নির্বাচন করুন