প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান : বিকশিত ভারত ইয়ং লিডার ডায়লগ ২০২৭ প্রতিযোগিতার যুবসমাজকে যোগ দেয়ার আহ্বান মাই ভারত পূর্ব বর্ধমানের।
এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন পূর্ব বর্ধমান এবং হুগলি জেলা যুব আধিকারিক সৈকত মন্ডল এবং একাউন্ট এবং প্রোগ্রাম অফিসার সুজন ঠাকুর। ১৫ থেকে ২৯ বছর বয়সী ভারতীয় যুবক যুবতিরা ১৭ই আগস্ট থেকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত মাই ভারত পোর্টালে অনলাইনে বিকশিত ভারত প্রশ্ন উত্তর পর্ব অংশগ্রহণ করতে পারবে।
দেশব্যাপী উদ্যোগের মূল লক্ষ্য হলো যুব নেতৃত্ব গঠন এবং জাতি গঠনের প্রক্রিয়ায় যুব সমাজের অংশগ্রহণকে উৎসাহিত করা।
এর মাধ্যমে দেশের যুবসমাজ একটি সংগঠিত মেধাবৃত্তিক যাত্রায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।। যার চূড়ান্ত পর্যায়ে নয়া দিল্লিতে জাতীয় স্তরের এই প্রতিযোগিতা সংঘটিত হবে। ১৫ থেকে ২৯ বছর বয়সের যুবদের জন্য বিকশিত ভারত প্রশ্ন উত্তর পর্ব ১৭ থেকে ৩০ মাই ভারত পোর্টালের মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে।
১৫ থেকে ২৯ বছর বয়সী যুবক যুবতীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। কুইজ একাধিক ভাষায় পরিচালিত হবে। কুইজে অংশগ্রহণকারী সর্বোচ্চ ১০% সর্বাধিক চার লক্ষ অংশগ্রহণকারী পর্যন্ত পরবর্তী পর্যায়ে অর্থাৎ বিকশিত ভারত ইজি চ্যালেঞ্জের জন্য যোগ্য নির্বাচিত হবেন। নির্বাচিত অংশগ্রহণকারীদের নির্ধারিত বিকশিত ভারত বিষয়ের উপর ৫০০ শব্দের প্রবন্ধ জমা দিতে হবে।
কুইজ থেকে জাতীয় স্তরের সংলাপ যেমন বিকশিত ভারত কুইজ, বিকশিত ভারত ইজি চ্যালেঞ্জ, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ,state/UT VBYLD , National VBYLD।
জেলা চ্যাম্পিয়নশিপ ১০ থেকে ১৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় স্তরের ১০ থেকে ১২ই জানুয়ারি ২০২৭ পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।
নির্বাচিত যুবরা বিকশিত ভারত @ ২০৪৭ তাদের ধারণা জাতীয় স্তরের বিশেষজ্ঞদের কাছে উপস্থাপনা করার সুযোগ পাবেন।আঞ্চলিক পর্যায়ে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপনা করার সুযোগ পাবে প্রতিযোগীরা।
কুইজে অংশগ্রহণ মাই ভারত পোর্টাল https..//my bharat.gov.in এই লিংকে গিয়ে।