Sangbad Bharat
Monday, 21 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
শ্যামসুন্দরপুর গ্রামে রক্তদান শিবির সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল... ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন মুকুটমণিপুর একলব্য মডেল স্কুলের হোস্টেলে নিম্নমানের খাবার, সুবিধা থেকে বঞ্চনা ও হোস্টেলের... বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৭ কে সামনে রেখে বীরভূমে মাই ভারত-এর উদ্যোগে সাংবাদিক সম... বিকশিত ভারত ইয়ং লিডার ডায়লগ ২০২৭ প্রতিযোগিতার যুবসমাজকে যোগ দেয়ার আহ্বান মাই ভারত পূর্ব... শ্যামসুন্দরপুর গ্রামে রক্তদান শিবির সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল... ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন মুকুটমণিপুর একলব্য মডেল স্কুলের হোস্টেলে নিম্নমানের খাবার, সুবিধা থেকে বঞ্চনা ও হোস্টেলের... বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৭ কে সামনে রেখে বীরভূমে মাই ভারত-এর উদ্যোগে সাংবাদিক সম... বিকশিত ভারত ইয়ং লিডার ডায়লগ ২০২৭ প্রতিযোগিতার যুবসমাজকে যোগ দেয়ার আহ্বান মাই ভারত পূর্ব...
রাজ্য-রাজনীতি

হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতার মন্তব্য বিষয়ে জনস্বার্থ মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট

হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতার মন্তব্য বিষয়ে জনস্বার্থ মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট

রাজনৈতিক কর্মী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট ।

হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতার মন্তব্য বিষয়ে জনস্বার্থ মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট


মোল্লা জসিমউদ্দিন : বুধবার বাংলাদেশের রাজনৈতিক কর্মী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট । মামলাকারীর বক্তব্য ছিল, -'হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে এবং কে বা কারা এই খুন করিয়েছে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দাবি করেছিলেন যে তিনি বিষয়টি জানেন'।গত ২ জুন ওয়াই চ্যানেলে ধর্নায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বাংলাদেশের একটা বড় খুনিকে এসটিএফ গ্রেফতার করেছিল। জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভোলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না। আমার বলার অধিকার নেই। কিন্তু আমি যেটা বলছি, সেই পয়েন্টটা হল, তার পরে তারা মেঘালয় হয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে, তখন আমাদের এসটিএফ তাকে ধরে। এটা তাদের (এসটিএফ) ক্রেডিট। তার পরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন। এত দিন তো বলিনি। মুখ খুলিনি। এখন অত্যাচারের শেষ সীমায় গিয়েছে বলে। আমি নাম বলছি না ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না। আমি দেশকে ভালবাসি।’ তৃণমূল সুপ্রিমো আরও বলেছিলেন, ‘না বলব না দেশের স্বার্থে। কী বললেন? 'আপনি বাংলার পুলিশকে বলে দিন, এই কথা যাতে বাইরে না বলে। এটা দেশের জন্য।' সেই মন্তব্যের পরেই জনৈক অভ্রতনু সরকার জনস্বার্থ মামলা দায়ের করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে বিষয়টি প্রকাশ্যে না আনার পাশাপাশি রাজ্য পুলিশকে চুপ থাকার নির্দেশ দিতে বলেছিলেন। দেশের স্বার্থ এবং বাংলাদেশে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে এতদিন তিনি নাম প্রকাশ করেননি বলেও জানিয়েছিলেন। তাঁর এই বক্তব্যের পরেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।মামলার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, ইতিমধ্যেই পুলিশ বিষয়টি তদন্ত করেছে। তবে তদন্তে কোনও অপরাধযোগ্য তথ্য পাওয়া যায়নি বলে আদালতকে জানানো হয়। এরপর মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।তবে সেই মামলা নিয়ে আদালত ১ সেপ্টেম্বরের শুনানির সময় প্রশ্ন তোলে। হাইকোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী প্রশ্ন তুলে বলেন, ‘যে যা কিছু বলবেন, তা-ই (আদালতকে) শুনতে হবে? এটি কেন জনস্বার্থ মামলা হিসেবে গ্রাহ্য হবে? আজকাল জনস্বার্থ মামলাকে একটি বিশেষ 'টুল' বা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।’প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের পর্যবেক্ষণ, এই ধরনের আবেদন জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য নয়। পাশাপাশি মামলার নথি থেকেও ঘটনাটি অপরাধযোগ্য বলে প্রমাণিত হয়নি বলে আদালত জানায়। এই পর্যবেক্ষণের পরই আবেদনটি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।

Related News

৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর Breaking
রাজ্য-রাজনীতি
৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

বলরামপুর বিধানসভার কড়াডি মাঠে আদিবাসী কুরমি সমাজের ডাকে পশ্চিমবঙ্গের জনপ্রিয় আদিবাসী করম পরব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উ...

5 hrs ago
প্রধানমন্ত্রীর জন্মদিন ও দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে বীরভূমে ‘আশীর্বাদের প্রদীপ’ অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
প্রধানমন্ত্রীর জন্মদিন ও দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে বীরভূমে ‘আশীর্...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন তথা তাঁর দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে বীরভূম জেলা জুড়েও পালিত...

2 days ago
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন, ভাদু গানের অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন, ভাদু গানের ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের ঘোষিত ‘সেবা সংকল্প’ কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার, ১৭ সেপ...

2 days ago
পুজোর আগেই রোজভ্যালির আমানতকারীদের  ৫০০ কোটি অর্থ ফেরত দেওয়া হবে, হাইকোর্টে এডিসি Breaking
রাজ্য-রাজনীতি
পুজোর আগেই রোজভ্যালির আমানতকারীদের ৫০০ কোটি অর্থ ফেরত দেওয়া হবে, হাইক...

বৃহস্পতিবার আসন্ন পুজোর মুখে রোজভ্যালির আমানতকারীদের জন্য এল বড় খবর।এদিন কলকাতা হাইকোর্টে শুনানির সময় এডিসি কমিটির তরফ...

2 days ago
হাইকোর্টে আইনী টানাপোড়েনের পর শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমতি পেলেন মমতা Breaking
রাজ্য-রাজনীতি
হাইকোর্টে আইনী টানাপোড়েনের পর শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমত...

শ্রীরামপুরে সভা করার অনুমতি পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 'কঠিন'...

2 days ago
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার দমকলের নোটিশ বাতিল করলো হাইকোর্ট Breaking
রাজ্য-রাজনীতি
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার দমকলের নোটিশ বাতিল করলো হাইকো...

কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্যামাক স্ট্রিটের অফিস খালি করা নিয়ে দ...

3 days ago
ভাষা নির্বাচন করুন