সৌমী মন্ডল বাঁকুড়া:--আমার গ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি মেটাতে রক্তের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে রবিবার বাঁকুড়া জেলার শ্যামসুন্দরপুর গ্রামের শ্যামসুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় শিবিরে ৭০ জন পুরুষ এবং ৩০ জন মহিলা-সহ মোট ১০০ জন রক্তদান করেছেন।
তারা বলেন প্রায় ১৩০ জন সদস্যের ‘আমার গ্রাম’ WhatsApp গ্রুপটি গ্রামের উন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে।। ২০২০ সালে করোনার সময়েও এই গ্রুপের সদস্যেরা রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে সবজি বিতরণের মতো সামাজিক উদ্যোগ নিয়েছিলেন। সেই সামাজিক কাজের ধারাবাহিকতাতেই এ দিনের রক্তদান শিবির বলে তারা দাবি করেন।
উদ্যোক্তাদের মধ্যে সুমন্ত রাউত, সঞ্জয় চৌধুরী, বাচ্চু গাঙ্গুলি, রাহুল লাহা, প্রতাপ নামাতা এবং সৌরভ মাইতি রা বলেন তাঁদের সঙ্গে ‘আমার গ্রাম’-এর আরও বহু সদস্য শিবিরটি সফল করতে সহযোগিতা করেন।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুরের বিডিও, উদয় নারায়ন দে, রাইপুরের বিধায়ক, ক্ষেত্রমোহন হাঁসদা ,রাইপুরের আইসি পলাশ কুমার বারিকএবং বারিকুলের আইসি-সহ আরও অনেকে। বিডিও উদয়নারায়ণ দে বলেন বলেন শ্যামসুন্দরপুরের আমার গ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্ত সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের এই সামাজিক কাজের জন্য। বিধায়ক ,আইসি সহ সকলেই পাশে থাকার আশ্বাস দেন
সামাজিক কাজ এখানেই থামছে না বলে ‘আমার গ্রাম’-এর সদস্যেরা জানিয়েছেন, তারা আরো বলেন মহালয়ার পরদিন দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বস্ত্রদান শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে। গ্রামের মানুষের পাশে থেকে আগামী দিনেও এই ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়া তাঁদের লক্ষ্য।
একটি WhatsApp গ্রুপকে কেন্দ্র করে নিয়মিত সামাজিক উদ্যোগ—শ্যামসুন্দরপুরে ‘আমার গ্রাম’-এর এই কর্মকাণ্ডে তৈরি হচ্ছে সহযোগিতা ও মানবিকতার এক নতুন পরিসর। এখানে উল্লেখ্য এই শ্যামসুন্দরপুর একটি বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামের তৎকালীন রাজ পরিবার স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা সংগ্রামীদের সহযোগিতা করতেন। তাদের বংশধররাও এখনো রয়েছেন।