সৌমী মন্ডল, বাঁকুড়া:--আজ ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী ধর্মীয় আচার মেনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জঙ্গলমহলে ইসকন পরিচালিত রাইপুর মদন গোপাল জিউ কৃষ্ণ মন্দিরে। ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সকালে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক অনুষ্ঠিত হয় ।তাতে সমস্ত ভক্তরা রাধারানী ও শ্রীকৃষ্ণের মাথায় ঘৃত মধু দুগ্ধ ডাবের জল ইত্যাদি ঢালেন। দীর্ঘক্ষণ ধরে চলে ভক্তদের এই অভিষেক উৎসব ।পরে কৃষ্ণ কীর্তন ও কৃষ্ণ নাম এরপর উপস্থিত সকল ভক্তবৃন্দের জন্য ছিল অষ্টমী প্রসাদ। মন্দির কমিটির অন্যতম সম্পাদক গৌতম বিশ্বাস বলেন প্রতিবছরের মতো এ বছরও রাধাষ্টমী মহোৎসব পালিত হচ্ছে আজ দুপুরের মধ্যাহ্ন প্রসাদে প্রায় আড়াইশো জন ভক্ত প্রসাদ গ্রহণ করলেন। এখানে উল্লেখ্য আজ থেকে প্রায় ৩০ বছর আগে এই মন্দিরটি স্থাপন করেছিলেন রাইপুরের বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল কুমার দে
বিপুল উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে রাইপুর মদন গোপাল জিউ কৃষ্ণমন্দিরে পালিত হচ্ছে রাধাষ্টমী মহোৎসব
আজ ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী ধর্মীয় আচার মেনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জঙ্গলমহলে ইসকন পরিচালিত রাইপুর মদন গোপাল জিউ কৃষ্ণ মন্দিরে। ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সকালে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক অনুষ্ঠিত হয়