Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

ইটভাটা সংক্রান্ত মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন অনুব্রত মন্ডল

ইটভাটা সংক্রান্ত মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন অনুব্রত মন্ডল

কলকাতা হাইকোর্ট ইঁটভাটা সংক্রান্ত মামলায় একগুচ্ছ শর্ত সাপেক্ষ আগাম জামিন দিল বীরভূমের অনুব্রত মণ্ডল কে। তদন্তে সহযোগিতার শর্তে আগাম জামিনের অনুমতি দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ

মোল্লা জসিমউদ্দিন, সোমবার কলকাতা হাইকোর্ট ইঁটভাটা সংক্রান্ত মামলায় একগুচ্ছ শর্ত সাপেক্ষ আগাম জামিন দিল বীরভূমের অনুব্রত মণ্ডল কে। তদন্তে সহযোগিতার শর্তে আগাম জামিনের অনুমতি দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ। ইঁটভাটা সংক্রান্ত মামলায় গত ৩০মে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের হয় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। শুভেন্দু বিকাশ মণ্ডল শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন।এই মামলায় আগাম জামিন পেলেন ঋতব্রত-তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে ওই মামলায় গ্রেফতারির আশঙ্কা নিয়ে নিম্ন আদালতে আগাম জামিন চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু তাঁর আর্জি খারিজ করে দেয় জেলা আদালত।এরপর গত ১৪ জুলাই তিনি একই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। অবশেষে সোমবারের শুনানিতে আগাম জামিন পেলেন অনুব্রত মণ্ডল।


এদিন অনুব্রতের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানিয়েছেন, ২০২১ সালের ঘটনা, অথচ ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। রাজ্যে পরিবর্তনের প্রতিহিংসা থেকেই ওই মামলা দায়ের হয়েছে। অন্যদিকে শুনানিতে হাইকোর্ট জানিয়েছে, এতদিন আগের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে ঠিকই। কিন্তু আদালতে অনুব্রতের মামলার তদন্ত চলবে। তাই অনুব্রতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনও প্রয়োজন নেই। তাঁর আগাম জামিন মঞ্জুর করা হল।তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্ত হিসেবে জানিয়েছেন, তদন্ত চলাকালীন মামলাকারীকে পূর্ণ সহযোগিতা করতে হবে। ১০ দিনের মধ্যে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে। তদন্তের জন্যে তাঁকে যখনই ডাকা হবে, হাজিরা দিতে হবে।


প্রসঙ্গত, অনুব্রত-সহ তৃণমূলের আরও কয়েকজনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করেছিলেন বোলপুরের বাসিন্দা জনৈক শুভেন্দু মণ্ডল। অনুব্রতের বিরুদ্ধে প্রায় ৩০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। কিন্তু শুভেন্দুর অভিযোগ তখন স্থানীয় পুলিশ শোনেনি। তাই সরকার বদল হতেই অনুব্রতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনের দ্বারস্থ হন শুভেন্দু মণ্ডল।তবে এদিন আইনী স্বস্তি পেলেন অনুব্রত।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

4 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

3 days ago
ভাষা নির্বাচন করুন