Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

একদা 'বিরোধী দলনেতা' শুভেন্দু অধিকারীর পথে অভিষেক! শর্তহীন রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দারস্থ

একদা 'বিরোধী দলনেতা' শুভেন্দু অধিকারীর পথে অভিষেক! শর্তহীন রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দারস্থ

রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক মামলায় জড়িয়ে পড়ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনই প্রায় একাধিক মামলা দায়ের হচ্ছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। সেই মামলাগুলি ও গ্রেফতারির হাত থেকে বাঁচতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

মোল্লা জসিমউদ্দিন, রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক মামলায় জড়িয়ে পড়ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনই প্রায় একাধিক মামলা দায়ের হচ্ছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। সেই মামলাগুলি ও গ্রেফতারির হাত থেকে বাঁচতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক। ব্ল্যাঙ্কেট প্রোটেকশন অর্থাৎ শর্তহীন রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক ।তাঁর আইনজীবীর দাবি, ‘রাজ্যে পালাবদলের পর থেকে ধারাবাহিকভাবে অভিষেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্য এটি একটি পরিকল্পিত ও সুসংগঠিত প্রয়াস। বহু পুরনো অভিযোগ তুলে নতুন করে পুলিশের কাছে আবেদন করা হচ্ছে। সেই অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত এফআইআর দায়েরও করছে। ভয়ভীতি প্রদর্শন করা এবং ধারাবাহিক ফৌজদারি মামলার মাধ্যমে একজন বিরোধী নেতার কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা চলছে। গ্রেফতারির আশঙ্কাও থাকছে। তাই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন বা শর্তহীন রক্ষাকবচ দেওয়া হোক। রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন প্রোটেকশন পেয়েছিলেন।


কলকাতা হাইকোর্টই সেই বিশেষ নির্দেশ দিয়েছিল।এর আগে দেখা যায়, পূর্বতন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাও এই ধরনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিলেন। সে সময়ে বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে একটি রক্ষাকবচও দেন। আবেদন ছিল, এভাবে তাঁকে বারবার হেনস্থা না করে, যে কোনও এফআইআর করার আগে আদালতের অনুমতি নেওয়া। পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই একই ধরনের মামলা করেছেন। এই মামলায় বিচারপতির গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, -'ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছে আদালত। তাহলে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে অসুবিধা কোথায়?


'অভিষেকের আইনজীবীর আর্জির ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ‘আমি ইতিমধ্যেই রক্ষাকবচ দিয়েছি। তাহলে পুলিশ ডাকলে অসুবিধা কোথায়? মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই।’ তখনই অভিষেকের আইনজীবী জানান, ‘রোজ নতুন নতুন এফআইআর হচ্ছে।’ তখনই বিচারপতি বলেন, ‘তালিকা দেওয়া হোক, কটি এফআইআর হয়েছে। এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে আটটি কেস রয়েছে।’ তারপরই পুলিশকে রিপোর্ট জমা করার মৌখিক নির্দেশ দেন বিচারপতি। আগামী বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

3 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন