Sangbad Bharat
Saturday, 05 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ... নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ...
রাজ্য-রাজনীতি

ধর্মতলাতেই ২১শে জুলাই করতে হাইকোর্টের দারস্থ কালীঘাট তৃণমূল

ধর্মতলাতেই ২১শে জুলাই করতে হাইকোর্টের দারস্থ কালীঘাট তৃণমূল

ধর্মতলাতেই একুশে জুলাইয়ের সভা করতে চেয়ে অনড় কালীঘাট তৃণমূল। যদিও ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে কোনও সভার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। আগামী তিন মাস ওই জায়গায় জারি রয়েছে ১৬৩ ধারা (বিএনএস)।

মোল্লা জসিমউদ্দিন, ধর্মতলাতেই একুশে জুলাইয়ের সভা করতে চেয়ে অনড় কালীঘাট তৃণমূল। যদিও ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে কোনও সভার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। আগামী তিন মাস ওই জায়গায় জারি রয়েছে ১৬৩ ধারা (বিএনএস)। তাই ধর্মতলায় কোনও সভার অনুমতি দেওয়া হবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলকে আগেই জানিয়েছিলেন কলকাতা পুলিশের সিপি অজয় নন্দা।এবার সেই ইস্যুতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল।


তৃণমূল কংগ্রেস প্রতিবছর ওই জায়গায় সভাটি করে। কিন্তু চলতি বছরে ওই জায়গায় সভা করার অনুমতি দিচ্ছে না পুলিশ। এই দাবিতেই রাজ্যের উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। ওই একই জায়গায় সভা করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে পৃথক আবেদন করেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল নেতারা। তাঁদেরও ওই জায়গায় সভার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। গান্ধীমূর্তির পাদদেশে একুশে জুলাই পালন করতে চেয়ে ঋতব্রত প্রন্থীরা আর্জি জানিয়েছে কলকাতা পুলিশের কাছে। সেই বিষয়ে এখনও পর্যন্ত অনুমতি পায়নি ঋতব্রতরা। যদিও ধর্মতলাতেই সভা করতে চায় কালীঘাট তৃণমূল।


সেই সভার অনুমতির জন্যই শুক্রবার কলকাতা হাইকোর্টে ছুটেছেন মমতাপন্থীরা। তাঁদের যুক্তি, ১৯৯৩ সালে যুব কংগ্রেস কর্মীদের মহাকরণ অভিযানের সময়ে তৎকালীন সরকারপক্ষের তরফে গুলিচালনার ঘটনায় ১৩ জনের নির্মম মৃত্যু হয়েছিল। সেই ঘটনাকে স্মরণে রেখে এই কর্মসূচি দীর্ঘদিন ধরে পালন করে এসেছে তৃণমূল কংগ্রেস। আর ঘটনাস্থল ওই জায়গা বলে সেখানেই শহিদ দিবস উদযাপন করতে চায় কালীঘাটপন্থী তৃণমূল।মামলায় বলা হয়েছে, ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত ভিক্টোরিয়া হাউস ও এসপ্ল্যানেড চত্বরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৬৩ ধারায় জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


এই সিদ্ধান্তের ফলে প্রতি বছরের মতো ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ আয়োজন করা কার্যত অসম্ভব হয়ে পড়ছে বলে দাবি করেছে তৃণমূল । ১৯৯৩ সালের ২১ জুলাই নিহত ১৩ জনের স্মরণে প্রতিবছর এই কর্মসূচির আয়োজন করা হয়।তৃণমূলের দাবি, জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কার সুনির্দিষ্ট কারণ প্রকাশ না করেই শুধুমাত্র গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে সংবিধানের ১৪, ১৯ এবং ২১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে দাবি করে আদালতের কাছে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি বাতিলের আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেস।


আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২৭ জুন সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। পরে ৩০ জুন ও ১ জুলাই পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়। এমনকি বিকল্প হিসেবে ডোরিনা ক্রসিংয়ে কর্মসূচি আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু সেই বিষয়ে পুলিশ কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বলে অভিযোগ করা হয়েছে।

Related News

বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বীরভূমে
রাজ্য-রাজনীতি
বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ...

বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বীরভূমে

15 hrs ago
শর্তসাপেক্ষে জমিয়ত উলেমা হিন্দ কে কর্মসূচি পালনে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
শর্তসাপেক্ষে জমিয়ত উলেমা হিন্দ কে কর্মসূচি পালনে অনুমতি দিল কলকাতা হাই...

শর্তসাপেক্ষে কর্মসূচি পালনে অনুমতি পেল জমিয়ত উলেমা হিন্দ।দীর্ঘ টানাপোড়েন এবং আইনি লড়াইয়ের পর অবশেষে শর্তসাপেক্ষে ধর্না...

1 days ago
আবাস যোজনায় রাজ্যের রিপোর্টে 'হতবাক' হাইকোর্ট,ডিএমের সশরীর হাজিরার নির্দেশ
রাজ্য-রাজনীতি
আবাস যোজনায় রাজ্যের রিপোর্টে 'হতবাক' হাইকোর্ট,ডিএমের সশরীর হাজিরার নির...

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক দুর্নীতি মামলায় প্রশাসনের আধিকারিকদের ভূমিকায় ক্ষুব্ধ হয়।ব...

1 days ago
বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মেগা প্রকল্প Breaking
রাজ্য-রাজনীতি
বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে...

বীরভূমের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিতে একযোগে গতি পেল বহু প্রতীক্ষিত দুটি রেল প্রকল্প। জেলা সদর সিউড়ি থেকে ঝাড়...

1 days ago
সিপিআইএম নেতা লাহেক আলী অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট Breaking
রাজ্য-রাজনীতি
সিপিআইএম নেতা লাহেক আলী অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট

বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী লাহেক আলী কে গ্রেফতার করে পুলিশ বারুইপুর কান্ডে।...

2 days ago
ভারতের কমিউনিস্ট পার্টির রাইপুর বিডিও অফিসে গণ ডেপুটেশন। Breaking
রাজ্য-রাজনীতি
ভারতের কমিউনিস্ট পার্টির রাইপুর বিডিও অফিসে গণ ডেপুটেশন।

ভারতের কমিউনিস্ট পার্টির ডেপুটেশন কৃষক বন্ধু প্রকল্প অবিলম্বে চালু করা, অন্নপূর্ণা যোজনায় সমস্ত যোগ্য উপভোক্তাদের একাউন...

2 days ago
ভাষা নির্বাচন করুন