Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
শিক্ষা ও স্বাস্থ্য

বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা

বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা

যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।'যাদবপুর সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশ বন্ধ হোক'। এই দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ।

মোল্লা জসিমউদ্দিন : যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।'যাদবপুর সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশ বন্ধ হোক'। এই দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে । বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে মামলা। আগামী বুধবার এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও এই সংক্রান্ত একটি মামলা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন রয়েছে।তাই নতুন করে দায়ের হওয়া মামলাটি শোনা হবে নাকি দুটি একত্রে শুনানি শুরু হবে।


সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি। তাই আগামী বুধবার সেই মামলাটির শুনানির দিন ধার্য করা হয়েছে। সূত্রে প্রকাশ ওইদিনই প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।বিশ্ববিদ্যালয়গুলিতে বহিরাগতরা প্রবেশ করে পঠন-পাঠনের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে দেওয়া হচ্ছে। সুষ্ঠু পরিবেশ নেই। পড়ুয়ারা আতঙ্কিত, সেই সমস্যার সমাধান চাইতেই আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। বহিরাগতদের দাপাদাপির কারণে সাধারণ পড়ুয়াদের পড়াশোনা এবং শিক্ষা সংক্রান্ত স্বাভাবিক পরিবেশ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তুলেই মামলা দায়ের করেছেন ওই মামলাকারী। ঠিক যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডব ও এবিভিপি বনাম বামপন্থী ছাত্র সংগঠনগুলির ঝামেলা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা । ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হওয়ায় শুরু হয়েছে জল্পনা।আগামী বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বামপন্থী ও গেরুয়াপন্থী ছাত্র সংগঠনগুলির মুখোমুখি সংঘর্ষ এবং রক্তক্ষয়ী সংঘাতকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়।


সংঘর্ষ চলাকালীন বহিরাগতদের একটি বড় অংশ ক্যাম্পাসের ভিতরে ঢুকে তাণ্ডব ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। উক্ত ঘটনার পর কেবল যাদবপুর নয়, গোটা রাজ্যের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে নিরাপত্তা বিধান নিয়ে চরম প্রশ্ন উঠতে শুরু করে।আগামী বুধবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

Related News

দক্ষিণবঙ্গ উৎপল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা
শিক্ষা ও স্বাস্থ্য
দক্ষিণবঙ্গ উৎপল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা

দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো জেলা জুড়ে। বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় ...

1 days ago
মটগোদা আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
মটগোদা আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ...

মট গোদা জিপি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের স্বাস্থ্যকর্মী পার্বতী পাল এর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গ্রাম পঞ্চায...

1 days ago
নওপাড়া মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, মানবতার বার্তা
শিক্ষা ও স্বাস্থ্য
নওপাড়া মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, মানবতার...

ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন কর...

4 days ago
চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে ৬০ হাজার নিয়োগের অনুমোদন ক্যবিনেট মন্ত্রী সভার বৈঠকে Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে ৬০ হাজার নিয়োগের অনুমোদন ক্যবিনেট...

রাজ্যে ৬০ হাজার নিয়োগের অনুমোদন ক্যবিনেট মন্ত্রী সভার বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু ...

4 days ago
কলকাতার ছেলে অস্কার ক্লেইন পদক জিতে ইতিহাস গড়লেন আন্তর্জাতিক মঞ্চে ! Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
কলকাতার ছেলে অস্কার ক্লেইন পদক জিতে ইতিহাস গড়লেন আন্তর্জাতিক মঞ্চে !

স্ট্রিং ফিল্ড তত্ত্ব নিয়েও তাঁর কাজ আধুনিক তাত্ত্বিক পদার্থবিদ্যার গবেষণাকে এগিয়ে নিয়ে গিয়েছে। এই সব ক্ষেত্রেই তাঁর মৌলি...

9 days ago
দিনে তিনবার সাফাই বাধ্যতামূলক ! গাফিলতিতে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি স্বাস্থ্য ভবনের Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
দিনে তিনবার সাফাই বাধ্যতামূলক ! গাফিলতিতে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি স...

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অনিয়মের অভিযোগ নতুন নয়। পর্যাপ্ত সরঞ্জাম ও সাফাইকর্মী থাকা সত্ত্বেও ...

9 days ago
ভাষা নির্বাচন করুন