Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
রাজ্য-রাজনীতি

শর্তসাপেক্ষে জমিয়ত উলেমা হিন্দ কে কর্মসূচি পালনে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

শর্তসাপেক্ষে জমিয়ত উলেমা হিন্দ কে কর্মসূচি পালনে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

শর্তসাপেক্ষে কর্মসূচি পালনে অনুমতি পেল জমিয়ত উলেমা হিন্দ।দীর্ঘ টানাপোড়েন এবং আইনি লড়াইয়ের পর অবশেষে শর্তসাপেক্ষে ধর্না ও অবস্থান-বিক্ষোভের অনুমতি পেল এই সংগঠন

মোল্লা জসিমউদ্দিন, শর্তসাপেক্ষে কর্মসূচি পালনে অনুমতি পেল জমিয়ত উলেমা হিন্দ।দীর্ঘ টানাপোড়েন এবং আইনি লড়াইয়ের পর অবশেষে শর্তসাপেক্ষে ধর্না ও অবস্থান-বিক্ষোভের অনুমতি পেল এই সংগঠন । আসন্ন ৬ সেপ্টেম্বর মহানগরের অন্যতম ব্যস্ত এলাকা রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে এই কর্মসূচি পালন করতে পারবে সংগঠনটি।


তবে সাধারণ মানুষের যাতায়াত এবং ট্রাফিক ব্যবস্থার কথা মাথায় রেখে জমায়েতের সংখ্যা এবং সময়সীমায় একাধিক কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন ও রাজ্যের উচ্চ আদালত।নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত, মাত্র চার ঘণ্টার জন্য এই অবস্থান-বিক্ষোভ করা যাবে। জমায়েতের ভিড় নিয়ন্ত্রণে রাখতে আদালতের পক্ষ থেকে আয়োজকদের স্পষ্ট জানানো হয়েছে যে, এই কর্মসূচিতে সর্বাধিক ৪০০ জন অংশ নিতে পারবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তার স্বার্থে কড়া নজরদারি চালাবে পুলিশ প্রশাসন। একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে ২০ জন স্বেচ্ছাসেবকের নাম নির্দিষ্ট করে কলকাতা পুলিশের কাছে জমা দিতে হবে।


এদিনের এই আইনি লড়াইয়ে জমিয়তের পক্ষে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে তিনি বলেন , -'গত ২০ অগস্ট প্রথম পুলিশের কাছে কর্মসূচির অনুমতি চাওয়া হয়েছিল। পরবর্তী সময়ে গত ২৪ অগস্ট পুনরায় আবেদন করা হয় যে, আগামী ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর টানা তিন দিন ধরে মেট্রো চ্যানেলের পাশে পাঁচ হাজার মানুষকে নিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্না অবস্থান করা হবে। এরপর গত ৩১ অগস্ট প্রশাসনের কাছে বিষয়টি ফের লিখিতভাবে অবগত করা হয়।


'তবে রাজ্য সরকারের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে জোরালো সওয়াল করে জানান, -'টানা তিন দিন ধরে শহরের বুকে এই ধরনের কর্মসূচি চললে সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটবে। বিশেষ করে এসপ্ল্যানেডমুখী প্রধান রাস্তাগুলিতে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে, যা জনজীবনকে ব্যাহত করবে। এর বিকল্প হিসেবে মেট্রো চ্যানেলের পরিবর্তে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে সীমিত সংখ্যায় জমায়েত করার প্রস্তাব দেয় রাজ্য।' প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বর মাসের ওই নির্দিষ্ট তিন দিনে বড় আকারে ধর্না অবস্থানের অনুমতি চেয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল জমিয়ত নেতৃত্ব।


কিন্তু ট্রাফিক ব্যবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগের আশঙ্কায় সেই আবেদন খারিজ করে দেয় পুলিশ। প্রশাসনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সংগঠনটির নেতৃত্ব। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান যে, -'পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি করতে বদ্ধপরিকর আয়োজকরা'। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ ও উভয় পক্ষের সওয়াল-জবাবের ভিত্তিতেই সুবোধ মল্লিক স্কোয়ারে শর্তসাপেক্ষে এই সংক্ষিপ্ত কর্মসূচির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

1 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

1 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন