পানামায় ICA নির্বাচনে IFFCO চেয়ারম্যান দিলীপ সংঘানি নির্বাচিত
নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক সমবায় আন্দোলনে বড় সাফল্য ভারতের। পানামা সিটিতে অনুষ্ঠিত International Cooperative Alliance (ICA)-এর নির্বাচনে IFFCO-এর চেয়ারম্যান দিলীপ সংঘানি Global Board of Directors-এর At-Large Director হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি তৃতীয় স্থান অর্জন করেন।
দিলীপ সংঘানির জয় ঘোষণার পর পানামায় উপস্থিত ভারতীয় সমবায় প্রতিনিধিদলের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের সম্মিলিত ‘ভারত মাতা কি জয়’ এবং ‘বন্দে মাতরম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে অডিটোরিয়াম।
দিলীপ সংঘানি দীর্ঘদিন ধরে সমবায় ক্ষেত্রের সঙ্গে যুক্ত। কৃষক, গ্রামীণ অর্থনীতি এবং সমবায় প্রতিষ্ঠানগুলির উন্নয়নে তাঁর ভূমিকা রয়েছে। বর্তমানে তিনি IFFCO এবং GUJCOMASOL-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ICA-এর Global Board-এ তাঁর নির্বাচিত হওয়াকে ভারতীয় সমবায় আন্দোলনের আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে বৈশ্বিক সমবায় ক্ষেত্রে ভারতের প্রতিনিধিত্ব আরও জোরদার হলো।
বিজয়ের পর দিলীপ সংঘানি ICA-এর সদস্য দেশ, প্রতিনিধি এবং সমবায় সম্প্রদায়কে ধন্যবাদ জানান। তিনি বৈশ্বিক সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভারতের সমবায় আন্দোলনের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার প্রতিশ্রুতি দেন।