Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
দেশ-বিদেশ

তৃণমূল কংগ্রেসের বোর্ড খোলা মামলা কলকাতা হাইকোর্ট কে দ্রুত বিবেচনার অনুরোধ জানালো সুপ্রিম কোর্ট

তৃণমূল কংগ্রেসের বোর্ড খোলা মামলা কলকাতা হাইকোর্ট কে দ্রুত বিবেচনার অনুরোধ জানালো সুপ্রিম কোর্ট

সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের বোর্ড খোলা নিয়ে আবেদন ফেরাল। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে

মোল্লা জসিমউদ্দিন, সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের বোর্ড খোলা নিয়ে আবেদন ফেরাল। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ আবেদন ফিরিয়ে কলকাতা হাইকোর্টকে অনুরোধ করেছে, -'যে যে প্রশ্ন উঠছে তার বিবেচনা দ্রুততার সঙ্গে করুক কলকাতা হাইকোর্ট।'


এদিন কালীঘাট পন্থী তৃণমূল কংগ্রেসের আইনজীবী কপিল সিবাল বলেন, ''আমার লিজ নেওয়া ভবন, আমি সেখানে অফিস চালাই, আমার রেজিস্টার্ড পার্টির বোর্ড আমি রাখতে পারব না? ওরা আমার বোর্ড খুলে দিয়েছে কিন্তু পাশেই হলদিরামের বোর্ড খোলেনি। আমি যখন হাইকোর্টে যাই তখন আমার আবেদন খারিজ করে দেয় আদালত এটা না দেখেই যে সত‍্যিই আমাকে কোনও নোটিশ দেওয়া হয়েছিল কি না।''এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, -'তাঁরা মামলাটি খারিজ করছেন এবং আবেদনকারীদের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিচ্ছেন'। কলকাতা হাইকোর্টের কাছে সর্বোচ্চ আদালতের তরফে অনুরোধ করা হয়েছে, -'যে যে প্রশ্ন গুলো তোলা হচ্ছে সেগুলি যেন হাইকোর্ট বিবেচনা করে দেখে'।


বর্ষীয়ান আইনজীবী কপিল সিবালের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত বিবেচনা করতেও বলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।সোমবার বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল: ''হাইকোর্ট বলেছে, সাইনবোর্ড ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। তাই আর মামলা করার কোনও কারণ অবশিষ্ট নেই।''প্রধান বিচারপতি সূর্য কান্ত: ''সাইনবোর্ড সরিয়ে দেওয়া হয়েছে বলেই যে আপনার অভিযোগের নিষ্পত্তি হয়ে গিয়েছে, তা নয়।


আপনার দাবি গ্রহণযোগ্য হলে হাই মকোর্টকে আপনাকে বিষয়টি উত্থাপনের সুযোগ দিতে হবে।'' আইনজীবী আরও বলেন - 'হাইকোর্ট ইতিমধ্যেই বলেছে যে আমার কোনও কেস দাঁড়ায় না। আমি হাইকোর্টের নির্দেশ দেখাতে পারি। এর মধ্যে সাইনবোর্ড সরিয়ে দেওয়া হয়েছে। সেটা সরানোর আগে আমাকে নোটিস দেওয়া উচিত ছিল। কোনও নোটিস দেওয়া হয়নি।'' এরপর প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন - ''আমরা সেটা বুঝতে পারছি।"আইনজীবী কপিল সিব্বল: ''নির্দেশে বলা হয়েছে, সাইনবোর্ড ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি সেটি পুনঃস্থাপনের আবেদন করছি।


২৬ অগাস্ট পুলিশকে জানানো হয়েছিল যে সাইনবোর্ড সরানোর জন্য নিরাপত্তার প্রয়োজন। আমি হাইকোর্টে গিয়ে বলেছিলাম, আমাকে কোনও নোটিস দেওয়া হয়নি। হাইকোর্ট নোটিস দেওয়া হয়েছিল কি না, তা পরীক্ষা করেনি। শুধু বলেছে, সাইনবোর্ড সরানো হয়ে যাওয়ায় আর মামলা করার কোনও কারণ অবশিষ্ট নেই। মামলাটি হাইকোর্টে ফেরত পাঠানো যেতে পারে। আমাকে এই সমস্ত বিষয় উত্থাপনের অনুমতি দেওয়া হোক।


এটি একটি নথিভুক্ত করা রাজনৈতিক দল। ভবনটিতে দলের নাম প্রদর্শিত ছিল এবং কোনও নোটিস ছাড়াই সেটি সরিয়ে দেওয়া হয়েছে। কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম তো এভাবে সরানো হয় না। কিন্তু আমার দলের নাম সরিয়ে দেওয়া হয়েছে।'' এরপর সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ জানায় -''আমরা হাইকোর্টকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করতে পারি।''

Related News

MY Bharat Kolkata (South) Organises “Yuva Connect” Programme at Meghnad Saha Institute of Technology
দেশ-বিদেশ
MY Bharat Kolkata (South) Organises “Yuva Connect” Programme at Meghna...

Mera Yuva Bharat (MY Bharat), Kolkata (South), Ministry of Youth Affairs & Sports, Government of India, organised a “Yuv...

1 days ago
অন্ধ্রপ্রদেশের গুন্টুরে ২৫ হাজার পড়ুয়ার হাতে তৈরি  অভিনব ' গ্রিন গনেশ' ; গড়ল বিশ্বরেকর্ড Breaking
দেশ-বিদেশ
অন্ধ্রপ্রদেশের গুন্টুরে ২৫ হাজার পড়ুয়ার হাতে তৈরি অভিনব ' গ্রিন গনে...

অন্ধ্রপ্রদেশের গুন্টুরে তৈরি হল এক অভিনব গনেশ। ১১ সেপ্টেম্বর এনটিআর স্টেডিয়ামে ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ হাজার স্কুলপড...

1 days ago
দিল্লিতে ব্রিকস সম্মেলন ২০২৬ : আলোচনার মূল বিষয়গুলি কী কী ? Breaking
দেশ-বিদেশ
দিল্লিতে ব্রিকস সম্মেলন ২০২৬ : আলোচনার মূল বিষয়গুলি কী কী ?

দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন সর্বসম্মতভাবে 'নয়াদিল্লি ঘোষণা ২০২৬' গৃহীত হয়েছে। বর্তমানে BRICS -র প্রধান লক্ষ্য বিশ্...

1 days ago
মাউন্ট আনাক ক্রাকাতাউয়ে অগ্ন্যুৎপাত, বাতিল ২০৯টি বিমান Breaking
দেশ-বিদেশ
মাউন্ট আনাক ক্রাকাতাউয়ে অগ্ন্যুৎপাত, বাতিল ২০৯টি বিমান

ইন্দোনেশিয়াযমাউন্ট আনাক ক্রাকাতাউয়ে অগ্ন্যুৎপাত আন্তর্জাতিক উড়ান-সহ ২০৯টি উড়ান বাতিল l রবিবার ভোর ৩:৫৩ নাগাদ মাউন্ট ...

9 days ago
নেপালের হড়পা বানে ক্ষীণ কান্নায় মিলল বৃদ্ধার সন্ধান ; ১০ দিন কাটল কী ভাবে ? Breaking
দেশ-বিদেশ
নেপালের হড়পা বানে ক্ষীণ কান্নায় মিলল বৃদ্ধার সন্ধান ; ১০ দিন কাটল কী ...

নেপালে হড়পা বানে চারতলা বাড়ি কাদামাটির স্তূপের নীচে চলে যায়। নেপালের বেত্রাবতী নদীর ধারে নুয়াকোট জেলার বিদুর পুরসভা ...

9 days ago
একাই অজানা নদী বাঁচানোর লড়াই, সমাজমাধ্যমে ভাইরাল ‘বিট্টু তবাহী’ Breaking
দেশ-বিদেশ
একাই অজানা নদী বাঁচানোর লড়াই, সমাজমাধ্যমে ভাইরাল ‘বিট্টু তবাহী’

মধ্যপ্রদেশের ব্যাওরার অজনার নদী পরিষ্কার করতে ২০২৬ সালের ২৬ জানুয়ারি থেকে কাজ শুরু করে সুরেন্দ্র সিং চৌধুরী, যাকে সমাজমা...

10 days ago
ভাষা নির্বাচন করুন