Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

বেআইনী নির্মাণ মামলায় ফের উত্তর ২৪ পরগণা জেলাশাসক কে সশরীর হাজিরার নির্দেশ 'ক্ষুব্ধ' কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

বেআইনী নির্মাণ মামলায় ফের উত্তর ২৪ পরগণা জেলাশাসক কে সশরীর হাজিরার নির্দেশ 'ক্ষুব্ধ' কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

ভিআইপি রোড এবং উল্টোডাঙা সংলগ্ন এলাকায় বেআইনি নির্মাণ ও জবরদখল মামলায় আরও কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। উত্তর ২৪ পরগনার জেলাশাসককে তীব্র ভর্ৎসনা করে আগামী ২৩ জুলাই সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ

মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার ভিআইপি রোড এবং উল্টোডাঙা সংলগ্ন এলাকায় বেআইনি নির্মাণ ও জবরদখল মামলায় আরও কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। উত্তর ২৪ পরগনার জেলাশাসককে তীব্র ভর্ৎসনা করে আগামী ২৩ জুলাই সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।সংশ্লিষ্ট জেলাশাসকের উত্তরে সন্তুষ্ট নয় হাইকোর্ট। তিনটি রিপোর্টে সন্তোষজনক কিছু নেই। ডিস্ট্রিক্ট ল অফিসারকে দিয়ে জেলাশাসক হাইকোর্টে হলফনামা জমা করেছেন বলে জানা গেছে । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় - 'ওনাকে এজলাসে স্বশরীরে এসেই কৈফিয়ত দিতে হবে। ভার্চুয়াল হাজিরা হবে না। সশরীরের হাজিরার শুনানি এগোনো যাবে না'।


ডিএম এর কাছ থেকে একাধিক বিষয় জানতে চায় আদালত', পর্যবেক্ষণ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের। এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র দৃষ্টি আকর্ষণ করে বলেন, 'জেলাশাসক হাজিরা যদি এগিয়ে আনা যায়। ভার্চুয়ালি হাজিরা যদি করা যায়। আগের হলফনামা সঠিক ছিলো না 'স্বীকার করে নেন এজি। গত ১০ জুলাই হাইকোর্টে মামলা উঠলে হাইকোর্টে দায়সারা রিপোর্ট দেওয়ায় উত্তর ২৪ পরগণার জেলা শাসককে আদালতে হাজির হয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আগামী ২৩ জুলাই এজলাসে তলব করা হয়েছে জেলনশাসককে।


ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এদিন শুনানির সময় প্রশ্ন তোলেন, "জেলাশাসককে আসতে বলুন, উনি কি নিজেকে ডিভিশন বেঞ্চের উপরে মনে করেন? ডিস্ট্রিক্ট ল অফিসার জেলাশাসকের হয়ে ফাইল করছেন রিপোর্ট?'সওয়াল জবাবে মামলাকারীর আইনজীবী বলেন, "পদক্ষেপ নিয়ে রিপোর্ট তিনবার বার চাওয়া হয়েছে। তাও স্পষ্ট আকারে রিপোর্ট দেননি। আদালত শেষ নির্দেশে সতর্ক করে জানায় এবার রিপোর্ট ঠিক ভাবে না দিলে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হবে। তারপরেও মানছেন না।" ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, "আমাদের মনে হচ্ছে ইচ্ছে করেই নির্দেশ অমান্য করছেন। তাই স্বশরীরে আসতে হবে হলফনামা ও রিপোর্ট নিয়ে। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না"।


২৩ জুলাই সকাল সাড়ে দশটায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে। আদালত সুত্রে জানা গেছে, রাস্তার দুই পাশে বেআইনি জবরদখলে পার্কিং প্লেস ও বিয়েবাড়ি নির্মানের অভিযোগ নিয়ে মামলা হয় ২০২২ সালে । নয়নজুলি বুজিয়ে বেআইনি নির্মান। সব সরিয়ে নয়নজুলি খাল মুক্ত করতে হবে আর্জি করা হয় মামলায়।


২০২২ সালে জেলা শাসক স্বীকার করে নেন জবরদখল হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ সে সময় নির্দেশ দেয়, এর পর কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার রিপোর্ট দিতে হবে। এরপর জেলাশাসক বদলেছে বহুবার, কিন্তু রিপোর্ট জমা হয়নি।আগামী ২৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

5 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

3 days ago
ভাষা নির্বাচন করুন