Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় অফিস ভাঙ্গার কাজে অন্তবর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্টের জরুরি ভিক্তিক বেঞ্চ

আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় অফিস ভাঙ্গার কাজে অন্তবর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্টের জরুরি ভিক্তিক বেঞ্চ

রবিবার জরুরি ভিক্তিক এক মামলার শুনানিতে আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচতলা কার্যালয় ভাঙার কাজে আপাতত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মোল্লা জসিমউদ্দিন, রবিবার জরুরি ভিক্তিক এক মামলার শুনানিতে আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচতলা কার্যালয় ভাঙার কাজে আপাতত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই ভবন ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। একই সঙ্গে ভবন নির্মাণ, অনুমোদন এবং ভাঙার নির্দেশ সংক্রান্ত সমস্ত নথি আদালতে পেশ করতে বলা হয়েছে।


গত শনিবার ডায়মন্ড হারবারের আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। এর পর রবিবার কলকাতা হাইকোর্টে জরুরি শুনানির আবেদন জানানো হয়। বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে মামলাটির শুনানি হয়। অভিষেকের পক্ষে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। তিনি আদালতে জানান, -'শনিবার থেকে পাঁচতলা ভবনটি ভাঙা শুরু হলেও মালিকপক্ষকে যথাযথ শুনানির সুযোগ দেওয়া হয়নি'। তাঁর দাবি -' ৩০ জুন নোটিস জারি করা হয়েছিল এবং ১৫ জুলাই শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু শুনানির মাত্র সাত দিন আগে, অর্থাৎ ৮ জুলাই বিষয়টি জানানো হয়'। এরফলে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।


অভিষেকের আইনজীবী কিশোর দত্তের দাবি, আইনি বিধান অনুযায়ী কোনও নির্মাণ ভাঙার আগে মালিককে নোটিস দিয়ে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া আবশ্যক। কিন্তু সংশ্লিষ্ট ভবনের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ, সেটিই মালিকপক্ষকে স্পষ্টভাবে জানানো হয়নি'। এমনকি ভাঙার চূড়ান্ত নির্দেশের প্রতিলিপিও তাঁদের দেওয়া হয়নি বলে আদালতে দাবি করা হয়। অভিষেকের আইনজীবী আরও জানান, -'পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভবন ভাঙার কাজ শুরু করা হয়েছিল'। তিনি আদালতের কাছে সংশ্লিষ্ট পঞ্চায়েত আইন এবং প্রশাসনিক প্রক্রিয়া খতিয়ে দেখার আবেদন জানান।


রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে বলেন, ৩০ জুনই নোটিস দেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট আইনি ধারাগুলিও জানানো হয়েছিল। তাঁর দাবি, ভবনটির কোনও বৈধ নির্মাণ অনুমোদন ছিল না। নোটিসের বিষয়বস্তু না বোঝার দাবিও গ্রহণযোগ্য নয় বলে আদালতে সওয়াল করেন তিনি। দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ভাঙার নির্দেশের নথি দেখতে চান। আদালত জানায়, প্রয়োজনীয় নথি সামনে না থাকায় মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানো হবে। ততদিন ভবন ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। নির্মাণের অনুমোদন, নোটিস, শুনানি এবং ভাঙার নির্দেশ সংক্রান্ত যাবতীয় তথ্যও জমা দিতে বলা হয়েছে।ভবন থেকে পুলিশ যে সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়েছে, সেগুলি ফেরত দেওয়ার আবেদনও জানানো হয়েছিল কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে। তবে সেই আবেদন আপাতত গ্রহণ করেনি আদালত।


পুলিশের আগের পদক্ষেপে এই মুহূর্তে হস্তক্ষেপ করা হবে না বলে জানানো হয়েছে। উল্লেখ্য , আমতলার ওই কার্যালয় বৈধ নকশা ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। শনিবার সকালে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ভবনটি ঘিরে ফেলে। গোটা এলাকা গার্ডরেল দিয়ে ব্যারিকেড করা হয়। পরে তিনটি বুলডোজার এনে ভবন ভাঙার কাজ শুরু হয়। অভিযোগ, কার্যালয়ের তালা ভেঙে পুলিশ ভিতরে প্রবেশ করে। স্থানীয়দের একাংশও ভবনের ভিতরে ঢুকে ভাঙচুর চালায় বলে দাবি করা হয়েছে। রবিবার জরুরি শুনানির পর হাইকোর্ট আপাতত ভাঙার কাজে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে।


ভবনটি বৈধভাবে নির্মিত হয়েছিল কি না এবং প্রশাসনিক প্রক্রিয়া যথাযথভাবে মানা হয়েছিল কি না, সমস্ত নথি খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে বলে আদালতের তরফে জানানো হয়েছে। সবপক্ষকেই এলাকায় শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই মামলার সঙ্গে যুক্ত সবপক্ষকে হলফনামা দিতে বলা হয়েছে আদালতের তরফে।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

3 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন