Sangbad Bharat
Tuesday, 03 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
শিক্ষা ও স্বাস্থ্য

চিকিৎসা করিয়ে নিখোঁজ, পরদিন স্বাস্থ্যকেন্দ্রে ঝুলন্ত অবস্থায় উদ্ধার মৃতদেহ; চাঞ্চল্য বীরভূমের লোকপুর থানা এলাকায়

চিকিৎসা করিয়ে নিখোঁজ, পরদিন স্বাস্থ্যকেন্দ্রে ঝুলন্ত অবস্থায় উদ্ধার মৃতদেহ; চাঞ্চল্য বীরভূমের লোকপুর থানা এলাকায়

চিকিৎসার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। রাতভর পরিবারের সদস্য ও গ্রামবাসীরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান মেলেনি। পরদিন সকালে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দোতলায় সিঁড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল লোকপুর থানা এলাকায়।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: চিকিৎসার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। রাতভর পরিবারের সদস্য ও গ্রামবাসীরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান মেলেনি। পরদিন সকালে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দোতলায় সিঁড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল লোকপুর থানা এলাকায়।


মৃতের নাম সন্তোষ মণ্ডল (৫৫)। তাঁর বাড়ি লোকপুর থানার শিবপুর গ্রামে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্তোষবাবু নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগে চিকিৎসা করাতে গিয়েছিলেন। কিন্তু বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর প্রায় পঞ্চাশ জন গ্রামবাসী ও আত্মীয়স্বজন রাতভর বিভিন্ন এলাকায় তাঁর খোঁজ করেন। বিষয়টি স্থানীয় থানাতেও মৌখিকভাবে জানানো হয় বলে পরিবারের দাবি।


বুধবার সকালে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দোতলার সিঁড়ির মধ্যে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে লোকপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।


পরিবারের অভিযোগ, বিভিন্ন সরকারি সুবিধা সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন সন্তোষবাবু। মৃতের শ্যালক বীরেন গোপ দাবি করেন, সন্তোষবাবুর স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া এবং পরিবারের সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়া নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন। এ নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে বারবার ঘুরেও কোনও সুরাহা না মেলায় তিনি ক্রমশ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের অভিযোগ।


তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Related News

দক্ষিণবঙ্গ উৎপল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা
শিক্ষা ও স্বাস্থ্য
দক্ষিণবঙ্গ উৎপল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা

দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো জেলা জুড়ে। বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় ...

1 days ago
মটগোদা আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
মটগোদা আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ...

মট গোদা জিপি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের স্বাস্থ্যকর্মী পার্বতী পাল এর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গ্রাম পঞ্চায...

2 days ago
নওপাড়া মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, মানবতার বার্তা
শিক্ষা ও স্বাস্থ্য
নওপাড়া মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, মানবতার...

ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন কর...

4 days ago
চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে ৬০ হাজার নিয়োগের অনুমোদন ক্যবিনেট মন্ত্রী সভার বৈঠকে Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে ৬০ হাজার নিয়োগের অনুমোদন ক্যবিনেট...

রাজ্যে ৬০ হাজার নিয়োগের অনুমোদন ক্যবিনেট মন্ত্রী সভার বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু ...

5 days ago
কলকাতার ছেলে অস্কার ক্লেইন পদক জিতে ইতিহাস গড়লেন আন্তর্জাতিক মঞ্চে ! Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
কলকাতার ছেলে অস্কার ক্লেইন পদক জিতে ইতিহাস গড়লেন আন্তর্জাতিক মঞ্চে !

স্ট্রিং ফিল্ড তত্ত্ব নিয়েও তাঁর কাজ আধুনিক তাত্ত্বিক পদার্থবিদ্যার গবেষণাকে এগিয়ে নিয়ে গিয়েছে। এই সব ক্ষেত্রেই তাঁর মৌলি...

9 days ago
দিনে তিনবার সাফাই বাধ্যতামূলক ! গাফিলতিতে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি স্বাস্থ্য ভবনের Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
দিনে তিনবার সাফাই বাধ্যতামূলক ! গাফিলতিতে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি স...

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অনিয়মের অভিযোগ নতুন নয়। পর্যাপ্ত সরঞ্জাম ও সাফাইকর্মী থাকা সত্ত্বেও ...

10 days ago
ভাষা নির্বাচন করুন