Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ অন্ধ্রপ্রদেশের গুন্টুরে ২৫ হাজার পড়ুয়ার হাতে তৈরি অভিনব ' গ্রিন গনেশ' ; গড়ল বিশ্বরেকর্... দিল্লিতে ব্রিকস সম্মেলন ২০২৬ : আলোচনার মূল বিষয়গুলি কী কী ? রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ অন্ধ্রপ্রদেশের গুন্টুরে ২৫ হাজার পড়ুয়ার হাতে তৈরি অভিনব ' গ্রিন গনেশ' ; গড়ল বিশ্বরেকর্... দিল্লিতে ব্রিকস সম্মেলন ২০২৬ : আলোচনার মূল বিষয়গুলি কী কী ?
জেলার খবর

বাইকে চড়ে রাতের অন্ধকারে আচমকা গ্রামবাসীদের সামনে হাজির জেলা প্রশাসন

বাইকে চড়ে রাতের অন্ধকারে আচমকা গ্রামবাসীদের সামনে হাজির জেলা প্রশাসন

রাতের অন্ধকারে প্রত্যন্ত জঙ্গল মহলের গ্রামে হাজির হলেন জেলা শাসক, পুলিশ সুপার থেকে শুরু করে মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা।

সাধন মন্ডল, বাঁকুড়া : চার চাকার ভি আই পি কনভয় ছেড়ে মোটরবাইকে চড়ে হঠাৎ রাতের অন্ধকারে প্রত্যন্ত জঙ্গল মহলের গ্রামে হাজির হলেন জেলা শাসক, পুলিশ সুপার থেকে শুরু করে মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। 


 সোমবার রাত্রিতে আচমকা গ্রামে এসে হাজির কয়েকটি মোটরবাইক ।আরোহী বাঁকুড়া জেলা শাসক অনীশ দাশগুপ্ত, বাঁকুড়া জেলা পুলিশ সুপার পিভিজি সতীশ পাসুমাথী, খাতড়া মহকুমা শাসক তাপস ভট্টাচার্য, খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক আক্তার আলী, সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক তমাল সরকার, সারেঙ্গা থানার আইসি সুদীপ হাজরা সহ প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের জঙ্গল বেষ্টিত গ্রাম চুয়াগড়াতে প্রথম ঢোকেন তারা সেখানে গ্রামবাসীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ জানতে চান। দীর্ঘক্ষণ এলাকার উন্নয়নের প্রশ্নে মানুষের সাথে আলাপ-আলোচনা করেন। তারপর মোটরবাইকের কনভয় জামবনী গ্রামের দুর্গা মেলা প্রাঙ্গণে এসে হাজির হয়। এখানেও মাটির দাওয়ায় চাটাই পেতে বসে এলাকার মানুষের সাথে কথা বলেন।


মানুষের অভাব অভিযোগ ও এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা ঠিকমত পৌঁছাচ্ছে কিনা তা জানতে চান। জামবনি গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ তথা সারেঙ্গা সরকারি বেসিক ট্রেনিং কলেজেরও প্রাক্তন অধ্যক্ষ সাধন মহান্তি বলেন আমরা অবাক হচ্ছি যে প্রশাসনের আধিকারিক বৃন্দ রাত্রিবেলায় মানুষের পরিষেবা সম্পর্কে জানতে গ্রামে এসে হাজির হয়েছেন এবং জেলা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক বৃন্দ প্রত্যন্ত গ্রামে এসে তারা গ্রামের মানুষের সাথে মাটিতে বসে আলাপ আলোচনা করছেন ।এলাকার উন্নয়ন কিভাবে হবে তাই নিয়ে। উন্নয়নের প্রশ্নে জেলা প্রশাসন এসে হাজির হয়েছেন গ্রামে।সারেঙ্গা ব্লকের নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ঘুরলেন আধিকারিক বৃন্দ।


, এদিন সন্ধ্যা থেকে সারেঙ্গা ব্লকের নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের চুয়াগাড়া ও জামবনি গ্রামে বাইক নিয়ে হাজির হন এবং স্থানীয় মানুষ জনের সাথে মাটিতে বসে এলাকার সাধারণ মানুষের অভাব অভিযোগ ও দাবী দওয়ার কথা শোনেন। মূলত এলাকার মানুষজন রাস্তা ঘাট, পানীয়জল, স্বাস্থ্য পরিষেবা, আই সি ডি এস, আইন শৃঙ্খলা পরিস্থিতি , বাল্যবিবাহ, স্কুল ছুট, সাইবার ক্রাইম এবং সেচের জলের সমস্যার কথা জানান। এদিনের এই সফর প্রসঙ্গে সাংবাদিকদের বাঁকুড়া জেলা শাসক অনীশ দাশগুপ্ত বলেন বাঁকুড়ায় বসে এলাকার সাধারণ মানুষের অভাব অভিযোগ, দাবী দওয়া জানা সম্ভব নয় তাই সারা দিনের কাজ শেষে রাত্রি বেলায় মানুষের দরজায় হাজির হয়েছি এবং সরেজমিনে তা দেখে যাচ্ছি যাতে তৃণমূল স্তর থেকেই এলাকার উন্নয়ন করা যায়।


অন্যদিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের এই ভূমিকায় খুশি এলাকার মানুষ জন। বিশিষ্ট শিক্ষক সঞ্জয় মাহাতো বলেন আমরা ভাবতেই পারছি না যে এরকম ভাবে এলাকার মানুষের সাথে প্রশাসনের আধিকারিকেরা এসে এলাকার উন্নয়নের প্রশ্নে আলাপ আলোচনা করছেন। আমাদের কাছে এটা একটা স্বপ্নের মত। খুব ভালো লাগলো প্রশাসনের আধিকারিকদের আজকের বৈঠকে আলাপ-আলোচনা দেখে। 

প্রশাসনের আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি স্থানীয় নেতৃত্ব চঞ্চল পাত্র ,অরিজিৎ মহান্তি প্রমূখ।

Related News

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

7 min ago
সিপিআইএমের উদ্যোগে রাজনৈতিক শিক্ষন শিবির, বক্রেশ্বরে
জেলার খবর
সিপিআইএমের উদ্যোগে রাজনৈতিক শিক্ষন শিবির, বক্রেশ্বরে

সিপিআইএম বক্রেশ্বর এরিয়া কমিটির পক্ষ থেকে রবিবার স্থানীয় বেসরকারি অনুষ্ঠান ভবনে সারাদিনব্যাপী রাজনৈতিক শিক্ষা শিবিরের ...

1 days ago
বিদ্যাধরী নদী থেকে বালি পাচারের অভিযোগ, মিনাখাঁয় গ্রেফতার ৬ Breaking
জেলার খবর
বিদ্যাধরী নদী থেকে বালি পাচারের অভিযোগ, মিনাখাঁয় গ্রেফতার ৬

বিদ্যাধরী নদী থেকে বালি পাচারের অভিযোগ, মিনাখাঁয় পুলিশের অভিযানে গ্রেফতার ৬। বিদ্যাধরী নদী থেকে রাতের অন্ধকারে বেআইনিভা...

1 days ago
ময়ূরাক্ষী নদীতে স্নান করতে গিয়ে অ্যাসিড হামলার অভিযোগ, আহত তিন কিশোর, অভিযুক্ত মহিলা ধৃত Breaking
জেলার খবর
ময়ূরাক্ষী নদীতে স্নান করতে গিয়ে অ্যাসিড হামলার অভিযোগ, আহত তিন কিশোর...

বর্ষাকালে নদীর জলে স্নান করতে গিয়ে অ্যাসিড হামলার শিকার হল তিন কিশোর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া তালতলা রেলসে...

1 days ago
জাতীয় লোক আদালতে ৮৫০০ মামলার নিষ্পত্তি, ১৩ কোটি ৬ লক্ষ টাকা আদায় বীরভূমে Breaking
জেলার খবর
জাতীয় লোক আদালতে ৮৫০০ মামলার নিষ্পত্তি, ১৩ কোটি ৬ লক্ষ টাকা আদায় বীর...

বীরভূমে জাতীয় লোক আদালতে বীরভূম জেলায় মোট ৮৫০০টি মামলার নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলাগুলির সেটেলমেন্ট বাবদ ম...

2 days ago
সার ছড়াতে জমির পথে, আর ফেরা হলো না বিনোদের। Breaking
জেলার খবর
সার ছড়াতে জমির পথে, আর ফেরা হলো না বিনোদের।

ধানজমিতে রাসায়নিক সার প্রয়োগ করতে সাইকেলে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু জমিতে পৌঁছনোর আগেই মর্মান্তিক পথ দুর্ঘটন...

2 days ago
ভাষা নির্বাচন করুন