Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।
জেলার খবর

সার ছড়াতে জমির পথে, আর ফেরা হলো না বিনোদের।

সার ছড়াতে জমির পথে, আর ফেরা হলো না বিনোদের।

ধানজমিতে রাসায়নিক সার প্রয়োগ করতে সাইকেলে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু জমিতে পৌঁছনোর আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় থেমে গেল এক কৃষকের জীবন। শনিবার দুপুরে বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কের আউসগ্রামের বড়া গ্রামের সংলগ্ন এলাকায় চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বিনোদ মল্লিক রায় (৩৫)-এর। তাঁর বাড়ি বড়া গ্রামে।

সেখ মিলন, ধানজমিতে রাসায়নিক সার প্রয়োগ করতে সাইকেলে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু জমিতে পৌঁছনোর আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় থেমে গেল এক কৃষকের জীবন। শনিবার দুপুরে বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কের আউসগ্রামের বড়া গ্রামের সংলগ্ন এলাকায় চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বিনোদ মল্লিক রায় (৩৫)-এর। তাঁর বাড়ি বড়া গ্রামে।


স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুরির পাশাপাশি অল্প জমিতে চাষাবাদ করতেন বিনোদ। এদিন দুপুরে নিজের ধানজমিতে রাসায়নিক সার ছড়ানোর উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা দেন তিনি। বড়া গ্রাম থেকে কিছুটা দূরে যেতেই বিহার থেকে বর্ধমানগামী একটি চারচাকা গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।


দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের। একসময় উত্তেজনা তৈরি হলে ক্ষুব্ধ জনতা ঘাতক গাড়ির চালক ও যাত্রীদের মারধর করে। এতে চালকসহ চারজন আহত হন। খবর পেয়ে আউসগ্রামের গুসকরা ফাঁড়ি ও ভাতার থানার ওরগ্রাম ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ তা স্বাভাবিক করে।


বিনোদের পরিবারে রয়েছেন স্ত্রী, ১৫ বছরের ছেলে ও ১২ বছরের মেয়ে। তাঁর উপার্জনের ওপরই নির্ভরশীল ছিল সংসার। আচমকা তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পুলিশ ঘাতক গাড়িটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News

হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

10 min ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

22 min ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

29 min ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

53 min ago
বাইকে চড়ে রাতের অন্ধকারে আচমকা গ্রামবাসীদের সামনে হাজির জেলা প্রশাসন
জেলার খবর
বাইকে চড়ে রাতের অন্ধকারে আচমকা গ্রামবাসীদের সামনে হাজির জেলা প্রশাসন

রাতের অন্ধকারে প্রত্যন্ত জঙ্গল মহলের গ্রামে হাজির হলেন জেলা শাসক, পুলিশ সুপার থেকে শুরু করে মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাস...

6 hrs ago
সিপিআইএমের উদ্যোগে রাজনৈতিক শিক্ষন শিবির, বক্রেশ্বরে
জেলার খবর
সিপিআইএমের উদ্যোগে রাজনৈতিক শিক্ষন শিবির, বক্রেশ্বরে

সিপিআইএম বক্রেশ্বর এরিয়া কমিটির পক্ষ থেকে রবিবার স্থানীয় বেসরকারি অনুষ্ঠান ভবনে সারাদিনব্যাপী রাজনৈতিক শিক্ষা শিবিরের ...

1 days ago
ভাষা নির্বাচন করুন