Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
জেলার খবর

জাতীয় লোক আদালতে ৮৫০০ মামলার নিষ্পত্তি, ১৩ কোটি ৬ লক্ষ টাকা আদায় বীরভূমে

জাতীয় লোক আদালতে ৮৫০০ মামলার নিষ্পত্তি, ১৩ কোটি ৬ লক্ষ টাকা আদায় বীরভূমে

বীরভূমে জাতীয় লোক আদালতে বীরভূম জেলায় মোট ৮৫০০টি মামলার নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলাগুলির সেটেলমেন্ট বাবদ মোট ১৩ কোটি ৬ লক্ষ টাকা আদায় হয়েছে বলে জানা গেছে

সেখ রিয়াজুদ্দিন , বীরভূম: বছরের তৃতীয় জাতীয় লোক আদালতে বীরভূম জেলায় মোট ৮৫০০টি মামলার নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলাগুলির সেটেলমেন্ট বাবদ মোট ১৩ কোটি ৬ লক্ষ টাকা আদায় হয়েছে বলে জানা গেছে। শনিবার, ১২ সেপ্টেম্বর জেলার তিনটি মহকুমা—সিউড়ি, বোলপুর ও রামপুরহাট আদালতে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। এদিনের সাফল্যে বহু মামলাকারী স্বস্তি পেয়েছেন।

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই জাতীয় লোক আদালতে জেলার তিনটি আদালতে মোট ২৩টি বেঞ্চ বসানো হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন মোট ১২ হাজার মামলা লোক আদালতে ওঠে। তার মধ্যে ৮৫০০টি মামলার নিষ্পত্তি হয়। সেটেলমেন্ট বাবদ মোট ১৩ কোটি ৬ লক্ষ টাকা আদায় হয়েছে বলে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক।

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে বলে ইতিপূর্বেই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রচার কর্মসূচি চালানো হয়েছিল। সেই প্রচারের মাধ্যমে লোক আদালতের বার্তা বহু মানুষের কাছে পৌঁছে যায়। ফলে এবারের জাতীয় লোক আদালতে সাধারণ মানুষের অংশগ্রহণের হার বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।

শনিবার সিউড়ি আদালত চত্বরে লোক আদালতকে ঘিরে বহু মানুষের সমাগম ঘটে। নিজেদের মামলার নিষ্পত্তির আশায় অনেকেই আদালতে উপস্থিত হন। দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন মামলার নিষ্পত্তি হওয়ায় সংশ্লিষ্ট মামলাকারীদের মধ্যে স্বস্তি দেখা যায়।

৮৫০০টি মামলার নিষ্পত্তির ফলে বহু মানুষ আইনি জটিলতা থেকে কিছুটা হলেও মুক্তি পেলেন বলে অভিমত প্রকাশ করেছেন অনেকে। লোক আদালতের এই সাফল্যে মামলাকারীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

Related News

জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে Breaking
জেলার খবর
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র ক...

4 min ago
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

13 min ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

25 min ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

32 min ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

56 min ago
বাইকে চড়ে রাতের অন্ধকারে আচমকা গ্রামবাসীদের সামনে হাজির জেলা প্রশাসন
জেলার খবর
বাইকে চড়ে রাতের অন্ধকারে আচমকা গ্রামবাসীদের সামনে হাজির জেলা প্রশাসন

রাতের অন্ধকারে প্রত্যন্ত জঙ্গল মহলের গ্রামে হাজির হলেন জেলা শাসক, পুলিশ সুপার থেকে শুরু করে মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাস...

6 hrs ago
ভাষা নির্বাচন করুন