Sangbad Bharat
Tuesday, 03 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
জেলার খবর

বিদ্যাধরী নদী থেকে বালি পাচারের অভিযোগ, মিনাখাঁয় গ্রেফতার ৬

বিদ্যাধরী নদী থেকে বালি পাচারের অভিযোগ, মিনাখাঁয় গ্রেফতার ৬

বিদ্যাধরী নদী থেকে বালি পাচারের অভিযোগ, মিনাখাঁয় পুলিশের অভিযানে গ্রেফতার ৬। বিদ্যাধরী নদী থেকে রাতের অন্ধকারে বেআইনিভাবে বালি কেটে পাচারের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

বসিরহাট : বিদ্যাধরী নদী থেকে বালি পাচারের অভিযোগ, মিনাখাঁয় পুলিশের অভিযানে গ্রেফতার ৬। বিদ্যাধরী নদী থেকে রাতের অন্ধকারে বেআইনিভাবে বালি কেটে পাচারের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই বালি পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই গোপন সূত্রে মিনাখাঁ থানার পুলিশের কাছে খবর আসছিল, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বিদ্যাধরী নদী থেকে বালি কেটে নৌকায় করে পাচার করা হচ্ছে।


সেই খবরের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। এরপর শনিবার রাতে নির্দিষ্ট খবরের ভিত্তিতে নদী সংলগ্ন এলাকায় হানা দেয় মিনাখাঁ থানার পুলিশ। পুলিশের অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে থাকা বালি পাচারকারীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পুলিশের হাতে ধরা পড়ে ছয়জন। তবে অভিযানের সময় পাচারকারীদের ব্যবহৃত নৌকাটি আটক করতে পারেনি পুলিশ। অভিযোগ, ওই নৌকায় চড়ে দ্রুতগতিতে আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


পুলিশের হাতে ধৃত ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বালি পাচারের সঙ্গে যুক্ত অন্যদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। একই সঙ্গে নদী থেকে বেআইনিভাবে বালি তোলা এবং তা পাচারের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


ধৃত ছয়জনকে রবিবার বসিরহাট আদালতে পেশ করা হয়। নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলন বন্ধ করতে আগামী দিনেও পুলিশের অভিযান চলবে বলে জানা গিয়েছে।

Related News

জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে চন্দনপুর গ্রামে আইনি সচেতনতা শিবির, বার্তা দেওয়া হলো সামাজিক সচেতনতার
জেলার খবর
জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে চন্দনপুর গ্রামে আইনি সচেতনতা শিবির, ব...

৯ নভেম্বর জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে সোমবার সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত চন্দনপুর গ্রামে অনুষ্ঠিত হলো আইনি সচেতন...

6 hrs ago
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।
জেলার খবর
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।

বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তের ব্লক রায়পুরের সনাগারা গ্রাম পঞ্চায়েতের জঙ্গল লাখোয়া গ্রাম মরুকুম এই গ্রামে প্রায় ৭০ ...

11 hrs ago
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Breaking
জেলার খবর
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের...

ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। সেই কর্মসূচির সঙ্গে সা...

1 days ago
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জেলার খবর
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা...

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সিউড়ি শহরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও পদযাত্...

2 days ago
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না
জেলার খবর
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না

গলায় পরপর কুড়ুলের কোপ! ভাইদের সাথে পৃথক সংসারে না থাকার অভিযোগে ভোররাতে স্বামীকে নৃশংস ভাবে খুন করে গ্রেফতার স্ত্রী। পখন...

3 days ago
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির
জেলার খবর
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক ...

নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতি করার অধিকার থাকবে না বলে বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রতিবাদ জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক ...

4 days ago
ভাষা নির্বাচন করুন