Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
জেলার খবর

ময়ূরাক্ষী নদীতে স্নান করতে গিয়ে অ্যাসিড হামলার অভিযোগ, আহত তিন কিশোর, অভিযুক্ত মহিলা ধৃত

ময়ূরাক্ষী নদীতে স্নান করতে গিয়ে অ্যাসিড হামলার অভিযোগ, আহত তিন কিশোর, অভিযুক্ত মহিলা ধৃত

বর্ষাকালে নদীর জলে স্নান করতে গিয়ে অ্যাসিড হামলার শিকার হল তিন কিশোর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া তালতলা রেলসেতু সংলগ্ন ময়ূরাক্ষী নদীতে। অভিযোগ, স্নান করার সময় এক মহিলা কিশোরদের লক্ষ্য করে কার্বলিক অ্যাসিড ছুড়ে মারেন

সেখ রিয়াজুউদ্দিন , বীরভূম :বর্ষাকালে নদীর জলে স্নান করতে গিয়ে অ্যাসিড হামলার শিকার হল তিন কিশোর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া তালতলা রেলসেতু সংলগ্ন ময়ূরাক্ষী নদীতে। অভিযোগ, স্নান করার সময় এক মহিলা কিশোরদের লক্ষ্য করে কার্বলিক অ্যাসিড ছুড়ে মারেন। ঘটনায় তিন কিশোরের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জনা ছয়েক কিশোর ময়ূরাক্ষী নদীতে স্নান করতে গিয়েছিল। সেই সময় আচমকাই এক মহিলা তাঁদের লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারেন বলে অভিযোগ। হামলায় তিন কিশোর আহত হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। আহতদের উদ্ধার করে সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের সিউড়ি সদর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।


আহত কিশোরদের হাসপাতালে ভর্তি এবং চিকিৎসার বিষয়টি তদারকি করতে এগিয়ে আসে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিকের নির্দেশে অধিকার মিত্র মহম্মদ রফিক হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ক্ষেত্রে বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।


অন্যদিকে, ঘটনার খবর পেয়ে তদন্তে নামে রেলপুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত মহিলা সাঁইথিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী মন্ডলকে গ্রেফতার করে এবং রবিবার আদালতে তোলা হলে বিচারক ২৫ শে সেপ্টেম্বর পর্যন্ত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Related News

জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে Breaking
জেলার খবর
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র ক...

5 min ago
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

14 min ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

26 min ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

33 min ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

57 min ago
বাইকে চড়ে রাতের অন্ধকারে আচমকা গ্রামবাসীদের সামনে হাজির জেলা প্রশাসন
জেলার খবর
বাইকে চড়ে রাতের অন্ধকারে আচমকা গ্রামবাসীদের সামনে হাজির জেলা প্রশাসন

রাতের অন্ধকারে প্রত্যন্ত জঙ্গল মহলের গ্রামে হাজির হলেন জেলা শাসক, পুলিশ সুপার থেকে শুরু করে মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাস...

6 hrs ago
ভাষা নির্বাচন করুন