শুভদীপ মণ্ডল, বাঁকুড়া : বঙ্গীয় সাহা সমিতি (শুঁড়ি সমাজ) তাদের জাতির কৃতিদের সম্বর্ধনা জানালো ২রা সেপ্টেম্বর বুধবার কেন্দ্রীয় কার্যালয়ে (তালতলার নিকট ইন্ডিয়ান মিরর স্ট্রীট)। এখানে উল্লেখ্য সমাজের যে সমস্ত কৃতি ছাত্র-ছাত্রীরা এবারের নিট পরীক্ষায় ভালো ফল করেছে বা মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ভালো ফল করেছে তাদের মধ্যে আজকে উপস্থিত হওয়া কয়েকজনকে সম্বর্ধনা জানানো হলো।

কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার জন্য যারা কলকাতায় ভর্তি হতে এসেছে তাদের মধ্যে অন্যতম সুজিত মন্ডল, সুপ্রীতি সাহা। ও মাধ্যমিকে ভালো ফল করা অরুপ মন্ডলকে সমিতির পক্ষ থেকে কয়েকঘন্টার নোটিসে মানপত্র, উত্তরীয়, মেডেল , মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনা জানানো হয়।

আসলে এই ছাত্র-ছাত্রীরা আজ কলকাতায় ভর্তি হতে এসেছিল ।আরো অনেকেই এসেছেন তারা সমিতি ভবনে এলে তাদেরও সংবর্ধনা জানানো হবে বলে সমিতির সম্পাদক সুবীর সাহা জানালেন। সম্বর্ধনা পেয়ে অত্যন্ত খুশি ডাক্তারি ছাত্রী সু প্রীতি সাহা। সুজিত মন্ডল। তারা বলে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আমাদের সমাজের পক্ষ থেকে আমাদের সংবর্ধনা জানানো হলো এবং আগামী দিনে পথ চলার জন্য আমাদের আশীর্বাদ করা হলো।
আমরা যেন ভালো ডাক্তার হয়ে সমাজের কাজ করতে পারি। অন্যদিকে ইন্দপুরের অত্যন্ত দরিদ্র পরিবারের ছাত্র অরূপ মন্ডল এবারের মাধ্যমিক পরীক্ষায় ৭০০ মধ্যে ৬৭২ নাম্বার পেয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে । তার উচ্চশিক্ষার জন্য সমিতির পক্ষ থেকে তার হাতে ১০ হাজার টাকা, মানপত্র, মেডেল, উত্তরীয় ও মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস সম্পাদক সুবীর সাহা কার্যকরী কমিটির সদস্য নিখিলেশ খান, স্নেহাশীষ বিশ্বাস, আশিস সাহা, দীপক সাহা, উদ্ধব সাহা প্রমূখ।