সঞ্জয় কুমার দোলুই : ফি বছর বন্যা নিন্মদামোদর উপত্যকায়, দামোদর নদ বর্ষায় আতঙ্ক উদয়নারায়নপুরবাসীর কাছে। ঝাড়খন্ডে অতিরিক্ত বৃষ্টি, দফায় দফায় মাইথন ও পাঞ্চেত জলধারা থেকে জল ছাড়ছে। দুর্গাপুর ব্যারেজ (DVC) থেকেও জল ছাড়ছে দফায় দফায়, ১ লক্ষে বেশী কিউসেক হারে।উল্লেখ ৩রা সেপ্টেম্বর ডিভিসি ১ লক্ষ ৪৭ হাজার ৫৭৫ কিউসেক হারে জল ছাড়ার ফলে নিম্ন দামোদর উপত্যকায় বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় ভেসে গিয়েছে দামোদর নদের তীরবর্তী হাওড়ার উদয়নারায়নপুর। বর্তমানে ডিভিসি জল ছাড়ার পরিমাণ কিছু টা কমিয়েছে।

দামোদর নদের বন্যায় জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া জেলার উদয়নারায়নপুরে একাধিক গ্রাম।জঙ্গলপাড়া, টোকাপুর, কুড়চি, শিবপুর, শিবাণীপুর, আকনা, বিল্বগ্রাম প্রভৃতি বিস্তীর্ণ গ্রাম গুলো ভেসে গিয়াছে। ধানজমি গুলো জলের তলায়। চাষিদের মাথায় হাত। বাড়ির মধ্যে বন্যায় জল, নিরাপদে আনা হয়েছে বন্যাদূর্গতদের। উদয়নারায়নপুর পুলিশ প্রশাসন এবং উদয়নারায়নপুর ব্লক প্রশাসন সাধারণত মানুষের জন্য ত্রাণ-সামগ্রী পৌঁছে দিচ্ছে বন্যাদূর্গতের কাছে। আজ ৫ ই সেপ্টেম্বর উদয়নারায়নপুর পুলিশ প্রশাসন এবং উদয়নারায়ন পুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার পরিবেশন করা হয় বন্যাদূর্গতদের। এছাড়া দামোদর নদের বাঁধরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে উদয়নারায়নপুর পুলিশ প্রশাসন এবং উদয়নারায়ন পুর ব্লক প্রশাসন। 
বন্যায় বানভাসি মানুষের দুর্যোগের এই কঠিন সময়ে মানবিক উদ্যোগ উদয়নারায়নপুর থানার ওসি সৌমেন গঙ্গোপাধ্যায়ের ও সেকেন্ড অফিসার জ্যোতির্ময় মন্ডলের। বানভাসি মানুষের কাছে শিশুদের মুখে বেবি ফুড তুলে দিলেন উদয়নারায়নপুর থানার ওসি সৌমেন গঙ্গোপাধ্যায়ের ও সেকেন্ড অফিসার জ্যোতির্ময় মন্ডল। বন্যাদূর্গত মানুষরা পুলিশের মানবিক উদ্যোগে খুব খুশি হয়েছেন। এছাড়াও ওসি সৌমেন গঙ্গোপাধ্যায়ের ও সেকেন্ড অফিসার জ্যোতির্ময় মন্ডল সদা বন্যাদূর্গত এলাকা গুলো পরিদর্শন করছেন। মানুষদের নিরাপদে আনার ব্যবস্থা করছেন। ত্রাণ সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন।

বন্যা দুর্যোগে ওসি সৌমেন গঙ্গোপাধ্যায়ের ও সেকেন্ড অফিসার জ্যোতির্ময় মন্ডলে ভূমিকায় প্রশংসা করেছেন উদয়নারায়নপুরবাসী। বিজেপি কর্মী সৌমেন হাম্বীর বলেন, "উদয়নারায়নপুর থানার ওসি সৌমেন গঙ্গোপাধ্যায়ের ও সেকেন্ড অফিসার জ্যোতির্ময় মন্ডল বন্যাদূর্গত মানুষের পাশে যেভাবে সহযোগিতা করেছেন আমরা আপ্লূত। পুলিশের এই মানবিক উদ্যোগে উদয়নারায়নপুরবাসী খুশি হয়েছেন।"

নদীবাঁধ রক্ষা, ত্রাণ সামগ্রী বন্টন ব্যবস্থায়, শিশুদের মুখে বেবিফুড তুলে দেওয়ায় উদয়নারায়নপুর থানার ওসি গঙ্গোপাধ্যায় ও সেকেন্ড অফিসার জ্যোতির্ময় মন্ডলের ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেন
ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে সৌমেন হাম্বীর।