সংবাদ ভারত ডেক্স | ১ লা নভেম্বর ২০২৬ :
ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ৩১ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের ২.৫ লক্ষ আবেদনকারীকে CAA-র নাগরিকত্ব দেওয়ার আশ্বাস শুভেন্দু অধিকারীর। মতুয়াদের জন্য বিগত কোনও সরকার ভাবেনি। মতুয়াদের কথা একমাত্র ভেবেছেন নরেন্দ্র মোদী , অমিত শাহ। মতুয়াদের জন্য CAA চালু করেছেন নরেন্দ্র মোদী। ঠাকুরনগরে গিয়ে মন্তব্যে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | আজ আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে নাগরিকত্ব নিয়ে বড় ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী l মূল বিষয়গুলি হল :
১)সিএএ সার্টিফিকেট প্রদান: আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে রাজ্যের প্রায় আড়াই লক্ষ (২.৫ লক্ষ) আবেদনকারীর শুনানি শেষ করে সবাইকে সিএএ-র অধীনে নাগরিকত্বের সার্টিফিকেট প্রদান করা হবে।
২) এসসি (SC) সার্টিফিকেট: নাগরিকত্ব পাওয়া যোগ্য তফশিলি জাতিভুক্ত (Scheduled Caste) ব্যক্তিদের আইন অনুযায়ী এসসি সার্টিফিকেট প্রদান করা হবে।
৩) ভোটার তালিকায় নাম তোলা: সিএএ সার্টিফিকেট পাওয়ার পর, আগামী জানুয়ারি মাসে ভোটার তালিকা সংশোধনের সময় তাঁদের ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রশাসনিক সাহায্য ও উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘জানুয়ারি মাসে ভোটার তালিকা রিভিশনের সময়ে ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। যাঁরা CAA সার্টিফিকেট পেয়ে যাবেন, তাঁরা প্রত্যেকেই আবেদন করবেন। আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হবে। যাতে প্রত্যেকেই ভোটাধিকার পান।’ মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের প্রায় ৭০টি মতুয়া অধ্যুষিত আসনে বিজেপির প্রার্থীর জয়যুক্ত হয়েছেন। মতুয়াদের দাবি মতো, একাধিক উন্নয়নমূলক কাজ করবে এই সরকার।