Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
রাজ্য-রাজনীতি

ময়ূরেশ্বরের সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তোপ সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জির

ময়ূরেশ্বরের সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তোপ সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জির

শ্রমিকদের ন্যায্য মজুরি, মিড ডে মিল কর্মীদের আর্থিক সুরক্ষা এবং কৃষকদের বিভিন্ন সমস্যা-সহ একাধিক দাবিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হল সিপিএম। পশ্চিমবঙ্গ রাজ্য মিড ডে মিল কর্মী ইউনিয়নের (সিআইটিইউ) তৃতীয় জেলা সম্মেলন উপলক্ষে রবিবার ময়ূরেশ্বরে আয়োজিত হয় এক প্রকাশ্য সমাবেশ। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি

সেখ রিয়াজউদ্দিন ,বীরভূম: শ্রমিকদের ন্যায্য মজুরি, মিড ডে মিল কর্মীদের আর্থিক সুরক্ষা এবং কৃষকদের বিভিন্ন সমস্যা-সহ একাধিক দাবিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হল সিপিএম। পশ্চিমবঙ্গ রাজ্য মিড ডে মিল কর্মী ইউনিয়নের (সিআইটিইউ) তৃতীয় জেলা সম্মেলন উপলক্ষে রবিবার ময়ূরেশ্বরে আয়োজিত হয় এক প্রকাশ্য সমাবেশ। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। সেখান থেকেই বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির তীব্র সমালোচনা করেন তিনি।


মিড ডে মিল কর্মীদের মাসিক ৪২ হাজার টাকা বেতনের দাবি তুলে মীনাক্ষী মুখার্জি বলেন, প্রতিদিন প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে যাঁরা স্কুলের পড়ুয়াদের জন্য রান্না করে খাবার পরিবেশন করছেন, তাঁদের শ্রমের যথাযথ মূল্য দেওয়া হচ্ছে না। প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিল কর্মীদের হাতেই রান্না করা খাবার পরিবেশন চালু রাখা, শ্রমিকবিরোধী শ্রম কোড বাতিল, দিনমজুরদের দৈনিক ৩০০ টাকা মজুরি এবং বছরে ২০০ দিনের কাজের নিশ্চয়তা দেওয়ার দাবিও জানান তিনি। পাশাপাশি আলুচাষিদের বিভিন্ন সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।


বক্তব্যে বিজেপি তথা কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক নীতির সমালোচনা করেন সিপিএম নেত্রী। মিড ডে মিল প্রকল্প, সরকারি স্কুল বন্ধ, হকার উচ্ছেদ, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এবং এসআইআর প্রক্রিয়া নিয়েও সরব হন তিনি। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের স্বার্থ ও জীবনযাত্রার সমস্যার পরিবর্তে ধর্ম ও জাতপাতের রাজনীতিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সভা আয়োজনের ক্ষেত্রেও পুলিশের বাধার সম্মুখীন হতে হয়েছে বলে দাবি করেন মীনাক্ষী।


এলাকায় বালি তোলা ও বালি চুরির অভিযোগ নিয়েও সরব হন তিনি। ময়ূরাক্ষী নদীর বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগ থাকলে মহিলাদের ব্লক অফিসে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে জবাব চাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে আগামী দিনে বুথে বুথে আন্দোলন গড়ে তোলার ডাক দেন তিনি।


এদিন রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি নন্দীগ্রাম ও আরজি করের প্রসঙ্গও তুলে ধরেন মীনাক্ষী মুখার্জি। বিভিন্ন অপরাধের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষার দাবিতে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার বার্তাও দেন ময়ূরেশ্বরের এই প্রকাশ্য সমাবেশ থেকে।

Related News

মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন Breaking
রাজ্য-রাজনীতি
মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ...

মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন l ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন l রবিবার গভীর রাতে (প্রায় রবিবার মধ্যরাতে) ...

5 hrs ago
দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন Breaking
রাজ্য-রাজনীতি
দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক...

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রেলের উন্নয়নমূলক কাজের জন্য চলতি সপ্তাহে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আসানসোল- আদ্রা এ...

6 hrs ago
CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুরনগর থেকে মতুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর বার্তা ? Breaking
রাজ্য-রাজনীতি
CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জ...

মুখ্যমন্ত্রী হওয়ার পর ঠাকুরনগরে প্রথম সফরেই কার্যত ‘কল্পতরু’ হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী। মতুয়া মহাতীর্থে নতুন মন্দির থেকে বা...

1 days ago
CAA : ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে একগুচ্ছ ঘোষণা,৩১ ডিসেম্বরের মধ্যে CAA সার্টিফিকেট, আশ্বাসবানী মুখ্যমন্ত্রীর Breaking
রাজ্য-রাজনীতি
CAA : ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে একগুচ্ছ ঘোষণা,৩১ ডিসেম্বরের মধ্যে CAA সা...

ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ৩১ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের ২.৫ লক্ষ আবেদনক...

1 days ago
সারেঙ্গা থানার উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
সারেঙ্গা থানার উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান

সারেঙ্গা থানা পুলিশের উদ্যোগে এলাকার বিশিষ্ট মানুষজন দের নিয়ে আজকে তুই অক্টোবর শনিবার সন্ধ্যায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠা...

1 days ago
৫৪ লক্ষ বাড়ির তালিকা তৈরি, জানুয়ারি মাসে ২০ লক্ষ নতুন বাড়ি হবে আবাস যোজনায় : মুখ্যমন্ত্রী Breaking
রাজ্য-রাজনীতি
৫৪ লক্ষ বাড়ির তালিকা তৈরি, জানুয়ারি মাসে ২০ লক্ষ নতুন বাড়ি হবে আবাস যো...

আবাস যোজনায় বড়আপডেট l ৫৪ লক্ষ বাড়ির তালিকা তৈরি, জানুয়ারি মাসে ২০ লক্ষ নতুন বাড়ি হবে আবাস যোজনায় বড় ঘোষণা মুখ্যমন্ত্র...

2 days ago
ভাষা নির্বাচন করুন