সাধন মন্ডল বাঁকুড়া:---সারেঙ্গা থানা পুলিশের উদ্যোগে এলাকার বিশিষ্ট মানুষজন দের নিয়ে আজকে তুই অক্টোবর শনিবার সন্ধ্যায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা, সমষ্টি উন্নয়ন আধিকারিক তমালকান্তি সরকার যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রকি চন্দ্র দাস, ব্লক কৃষি আধিকারিক সজল কান্তি পতি, বি এম ও এইচ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ও বিশিষ্ট মানুষজন।
এদিনের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন এই ধরনের উদ্যোগ সারা রাজ্য জুড়ে চলছে আমাদের সরকারের এটা একটা মানবিকতার অনন্য দৃষ্টান্ত। পুলিশ কর্মীদের কাছে আমার আবেদন আমি পুজোর দিনগুলি যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেদিকে বিশেষ দৃষ্টি যেন দেওয়া হয়। পুলিশ কর্মীরা সজাগ আছেন বলেই আমরা শান্তিতে বসবাস করতে পারছি। কোন রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না তাতে যে রাজনৈতিক দলের লোকই হোক বিশৃঙ্খলাকারিকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোন রকম কার্পণ্য করা চলবে না। এ ব্যাপারে পুলিশ অধিকারীকদের সমস্ত রকম ক্ষমতা দেওয়া হয়েছে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারেঙ্গা থানার আইসি সুজিত হাজরা।