Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

তারাপীঠে কৌশিকী অমাবস্যায় হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির ভাবনা জোরদার প্রস্তুতি প্রশাসনের

তারাপীঠে কৌশিকী অমাবস্যায় হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির ভাবনা জোরদার প্রস্তুতি প্রশাসনের

তারাপীঠে কৌশিকী অমাবস্যাকে আরও আকর্ষণীয়ভাবে উদযাপনের লক্ষ্যে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মন্দির কমিটি ও প্রশাসনের বৈঠকে নিরাপত্তা, জল ও ভক্ত পরিষেবা নিয়েও একাধিক পদক্ষেপের কথা উঠে এসেছে।

রুদ্র বিশ্বাস, বনগাঁ: বীরভূমের তারাপীঠ মন্দিরে আসন্ন কৌশিকী অমাবস্যাকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারও লক্ষ লক্ষ ভক্তের সমাগমের সম্ভাবনা থাকায় উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। এই উপলক্ষে তারাপীঠ ও রামপুরহাট উন্নয়ন পর্ষদের কার্যালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক, রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায়-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।


আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা পালিত হবে। সেই দিনটিকে সামনে রেখে ইতিমধ্যেই মন্দির চত্বর ও আশপাশের এলাকায় প্রস্তুতি শুরু হয়েছে। বৈঠকে ভক্তদের নির্বিঘ্নে পুজো দেওয়ার ব্যবস্থা, নিরাপত্তা জোরদার, পানীয় জলের ব্যবস্থা এবং সামগ্রিক পরিষেবা উন্নত করার বিষয়েও আলোচনা হয়েছে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানান, তারাপীঠের উন্নয়ন ও কৌশিকী অমাবস্যাকে আরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভক্তদের স্বাগত জানাতে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনাও বিবেচনায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


তবে রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা জানিয়েছেন, বিষয়টি এখনও প্রস্তাবের স্তরেই রয়েছে। প্রশাসন ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, কৌশিকী অমাবস্যা তারাপীঠের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। প্রতি বছর দেশ-বিদেশ থেকে বহু ভক্ত এই তিথিতে মন্দিরে আসেন। ফলে এবারের আয়োজন ঘিরেও ভক্তমহলে ইতিমধ্যেই বাড়ছে আগ্রহ।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

3 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন