Sangbad Bharat
Monday, 24 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত... টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত...
রাজ্য-রাজনীতি

টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ

টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ

টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় জরুরি শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই নির্মাণ ভাঙা যাবে না।

মোল্লা জসিমউদ্দিন, রবিবার টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এলাকায় পৌঁছয় বুলডোজার। অভিযোগ, অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল একটি নির্মাণ। যা একসময় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হত।সেটি ভাঙতে প্রশাসনের অভিযান শুরু হতেই স্থানীয়দের একাংশ বিক্ষোভে সামিল হন। এদিন সকালেই বুলডোজার নিয়ে এলাকায় পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জরুরি শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই নির্মাণ ভাঙা যাবে না।


জানা গেছে, সাহেববাগান এলাকার ওই নির্মাণকে কেন্দ্র করেই গত কয়েকদিন ধরে বিতর্ক তৈরি হয়েছিল। পুরনিগমের দাবি, বাড়িটি তৈরির জন্য কোনও বৈধ বিল্ডিং প্ল্যান বা প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। সেই কারণেই নির্মাণটিকে বেআইনি ঘোষণা করে তা খালি করার নোটিস দেওয়া হয়েছিল। এরপর রবিবার সকালে উচ্ছেদ ও ভাঙার প্রস্তুতি শুরু করে প্রশাসন। অভিযোগ, অতীতে সেখানে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় চলত। প্রশাসনের দাবি, বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। সেই জমি পুনরুদ্ধারের জন্যই আইনি প্রক্রিয়া মেনে অভিযান চালানো হচ্ছিল। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রশাসনের এই দাবির সঙ্গে একমত নন।


তাঁদের দাবি, দীর্ঘদিন আগে সেখানে তৃণমূলের দলীয় কাজকর্ম থাকলেও বর্তমানে বেশ কয়েকটি পরিবার ওই বাড়িতে বসবাস করছে। এরফলে হঠাৎ করে উচ্ছেদ করা হলে পরিবারগুলি আশ্রয়হীন হয়ে পড়বে বলে আশঙ্কা তাঁদের। আগাম যথাযথ নোটিস দেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা।ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। নির্মাণ ভাঙার জন্য ঘটনাস্থলে আনা হয় বুলডোজারও। স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে ভাঙার কাজ শুরু হওয়ার আগেই হাইকোর্টে মামলা দায়ের করেন সংশ্লিষ্ট পক্ষ। রবিবার জরুরি ভিত্তিতে শুনানি হয়। পুরনিগম এবং মামলাকারীদের বক্তব্য শোনার পর বিচারপতি অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে।


জানা গেছে, বিল্ডিং ট্রাইব্যুনালে আবেদন করতে হবে মালিককে। জানা গিয়েছে, আদালত মামলাকারী অনিতা দাসকে নির্দেশ দিয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে তাঁদের বাড়ির সমস্ত বৈধ নথিপত্র নিয়ে পুরসভার বিল্ডিং ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে। এরপরেই হবে পুরসভার পদক্ষেপ। ট্রাইব্যুনালে যদি নির্ধারিত সময়ের মধ্যে বাড়ির স্বপক্ষে সঠিক ও বৈধ নথি পেশ করতে ব্যর্থ হন মামলাকারীরা, তবেই পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে পুরসভা নিজের মতো করে কড়া ব্যবস্থা নিতে পারবে।হাইকোর্টের পর্যবেক্ষণ, ভাঙার নোটিসের উপর ৩০ দিনের সময় দেওয়া উচিত ছিল পুরসভার। গত সপ্তাহে নির্মাণ ভাঙার উপর নোটিস দেওয়া হয়েছে। ভুক্তভোগীকে কোনও সুযোগ না দিয়ে মাত্র তিন দিনের মাথায় কোনও নির্মাণ ভাঙা আইনের চোখে শোভন নয়।


রাজ্যের উচ্চ আদালত জানায়, ওই নির্মাণ 'বেআইনি' কি না, সে বিষয়ে আদালত কোনও মন্তব্য করবে না। কিন্তু কোনও ব্যক্তিকে আইনি সুযোগ দেওয়া উচিত। গত শুক্রবার কলকাতা পুরসভার তরফে এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার ভাঙার যে নোটিস দিয়েছিলেন আদালত তা খারিজ করে দেয়। রবিবার বিচারপতি বসুচৌধুরীর বিশেষ বেঞ্চ জানায়, মামলাকারীকে ৩০ দিনের সময় দিতে হবে।

Related News

'জনগণনায় শিক্ষকদের ডিউটি হলে তা 'অন ডিউটি' হিসাবে গণ্য হবে', কলকাতা হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
'জনগণনায় শিক্ষকদের ডিউটি হলে তা 'অন ডিউটি' হিসাবে গণ্য হবে', কলকাতা হা...

কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে যে, -'জনগণনায় শিক্ষকদের ডিউটি হলে তা অন ডিউটি হিসেবে গ্রাহ্য হবে

1 days ago
সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া ডিএ পাবেন কিনা? রাজ্যের লিখিত অবস্থান জানতে চাইলো হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া ডিএ পাবেন কিনা? রাজ্য...

রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া মহার্ঘভাতা বা ডিএ পাবেন কি না? তা নিয়ে এবার ...

1 days ago
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের Breaking
রাজ্য-রাজনীতি
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবা...

বীরভূমের দুবরাজপুর ব্লকে কৃষি উন্নয়ন ও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সচেতনতা শিবির

1 days ago
অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগ, জেলার বিভিন্ন প্রান্তে মহিলাদের বিক্ষোভ Breaking
রাজ্য-রাজনীতি
অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগ, জেলার বিভিন্ন প্রান্তে মহি...

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগে দুবরাজপুর পৌরসভা ও ব্লক কার্যালয়ে বিক্ষোভ দেখান মহিলাদের একাংশ। একইভাবে মুরা...

2 days ago
রাইপুর ব্লক প্রশাসনের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা সহায়তা কেন্দ্র। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুর ব্লক প্রশাসনের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা সহায়তা কেন্দ্র।

রাইপুরে ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক অফিস চত্বরে অন্নপূর্ণা যোজনা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। ব্লক অফিসের কর্মীদের সাথে ...

3 days ago
দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার সমাধান, উদ্যোগী হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র Breaking
রাজ্য-রাজনীতি
দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার সমাধান, উদ্যোগী হিঙ্গলগঞ্জের বিধায়িকা রে...

দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার সমাধান করলেন বিধায়িকা রেখা পাত্র। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের মঠ...

3 days ago
ভাষা নির্বাচন করুন