Sangbad Bharat
Monday, 24 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত... টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত...
রাজ্য-রাজনীতি

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগ, জেলার বিভিন্ন প্রান্তে মহিলাদের বিক্ষোভ

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগ, জেলার বিভিন্ন প্রান্তে মহিলাদের বিক্ষোভ

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগে দুবরাজপুর পৌরসভা ও ব্লক কার্যালয়ে বিক্ষোভ দেখান মহিলাদের একাংশ। একইভাবে মুরারই ১ ও ২ নম্বর ব্লকেও অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত মহিলারা বিক্ষোভ দেখান

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম : বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দেওয়া অন্যতম প্রতিশ্রুতি ছিল, তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’-এর মাসিক ভাতা বাড়িয়ে ৩ হাজার টাকা করা হবে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে ‘অন্নপূর্ণা ভান্ডার’ নিয়ে প্রচার করা হলেও, টাকা না পাওয়ার অভিযোগে এবার জেলার বিভিন্ন প্রান্তে মহিলাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।


শুক্রবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগে দুবরাজপুর পৌরসভা ও ব্লক কার্যালয়ে বিক্ষোভ দেখান মহিলাদের একাংশ। একইভাবে মুরারই ১ ও ২ নম্বর ব্লকেও অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত মহিলারা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী ভাতা পাওয়ার কথা থাকলেও এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ফলে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট বিকেলে অন্নপূর্ণা ভান্ডারের ‘ধন্যবাদজ্ঞাপন যাত্রা’ ঘিরে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপকুমার সাহাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন একদল মহিলা। গোকরুলে ওই কর্মসূচি চলাকালীন টাকা না পাওয়ার অভিযোগ তুলে তাঁরা হট্টগোল শুরু করেন।


এহেন পরিস্থিতিতে বিধায়ক অনুপকুমার সাহা মহিলাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি সংবাদমাধ্যমের সামনে জানান, অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত সমস্যার সমাধানে প্রয়োজনে নবান্ন পর্যন্ত যাওয়া হবে।

তবে প্রতিশ্রুতির পরও টাকা না পাওয়ার অভিযোগে জেলার একাধিক এলাকায় মহিলাদের বিক্ষোভ অব্যাহত থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।

Related News

টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ Breaking
রাজ্য-রাজনীতি
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক ব...

টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় জরুরি শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। আদাল...

6 hrs ago
'জনগণনায় শিক্ষকদের ডিউটি হলে তা 'অন ডিউটি' হিসাবে গণ্য হবে', কলকাতা হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
'জনগণনায় শিক্ষকদের ডিউটি হলে তা 'অন ডিউটি' হিসাবে গণ্য হবে', কলকাতা হা...

কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে যে, -'জনগণনায় শিক্ষকদের ডিউটি হলে তা অন ডিউটি হিসেবে গ্রাহ্য হবে

1 days ago
সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া ডিএ পাবেন কিনা? রাজ্যের লিখিত অবস্থান জানতে চাইলো হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া ডিএ পাবেন কিনা? রাজ্য...

রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া মহার্ঘভাতা বা ডিএ পাবেন কি না? তা নিয়ে এবার ...

1 days ago
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের Breaking
রাজ্য-রাজনীতি
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবা...

বীরভূমের দুবরাজপুর ব্লকে কৃষি উন্নয়ন ও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সচেতনতা শিবির

1 days ago
রাইপুর ব্লক প্রশাসনের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা সহায়তা কেন্দ্র। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুর ব্লক প্রশাসনের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা সহায়তা কেন্দ্র।

রাইপুরে ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক অফিস চত্বরে অন্নপূর্ণা যোজনা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। ব্লক অফিসের কর্মীদের সাথে ...

3 days ago
দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার সমাধান, উদ্যোগী হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র Breaking
রাজ্য-রাজনীতি
দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার সমাধান, উদ্যোগী হিঙ্গলগঞ্জের বিধায়িকা রে...

দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার সমাধান করলেন বিধায়িকা রেখা পাত্র। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের মঠ...

3 days ago
ভাষা নির্বাচন করুন