সাধন মন্ডল, বাঁকুড়া: অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়েছিল ।অনেক মানুষ তারা তাদের প্রাপ্য টাকা পাচ্ছিলেন না বলে অভিযোগ করছিলেন এবং বিভিন্ন রাজ্যের প্রান্তের ব্লক অফিস গুলিতে উপভোক্তারা গিয়ে বিক্ষোভ জানাচ্ছিলেন। সরকারি ঘোষণা মত ১৭ই আগস্ট প্রকৃত উপভোক্তাদের একাউন্টে তিন হাজার টাকা হিসেবে ঢুকে যাওয়া কথা বলা হয়েছিল সেই অনুযায়ী অনেক উপভোক্তার একাউন্টে টাকা ঢুকে গেছে আবার অনেকের একাউন্টে টাকা ঢোকার কোন মেসেজ তাদের ফোনে না আসায় দুশ্চিন্তায় উপভোক্তারা। তাদের দুশ্চিন্তা দূর করতে রাইপুরে ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক অফিস চত্বরে অন্নপূর্ণা যোজনা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। ব্লক অফিসের কর্মীদের সাথে সহযোগিতা করছেন বিজেপি দলীয় নেতৃত্ব ও কর্মী বৃন্দ।
এ প্রসঙ্গে রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায় দে বলেন ১৭ তারিখের পর থেকে প্রচুর মানুষ প্রতিদিন অফিসে এসে ভিড় করছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে ।তারা বারবার আধিকারিক এর কাছে জানতে চাইছেন এবং অফিসে এত সংখ্যক মানুষ হাজির হলে অন্যান্য কর্মীদের কাজ করতে অসুবিধা হচ্ছে তাই আমরা বিশেষভাবে উদ্যোগ নিয়ে অফিস চত্বরে একটি আলাদাভাবে অন্নপূর্ণা যোজনা সহায়তা কেন্দ্র খুলেছি। সেখানে আমাদের অফিসের কর্মীদের সাথে বিজেপির নেতৃত্বরাও সহযোগিতা করছেন। তিনি আরো বলেন যে সমস্ত উপভোক্তারা আসছেন তাদের প্রয়োজনীয় নথি যাচাই করার সাথে সাথে ভুলভ্রান্তি যদি থেকে থাকছে সেগুলিরও সংশোধন করা হচ্ছে এই কেন্দ্র থেকে। সহায়তা কেন্দ্রে উপভোক্তারা গিয়ে তাদের তথ্য যাচাই করে নিচ্ছেন। কেন্দ্রে আবাস অধিকাংশ উপভোক্তা খুশি হয়ে বাড়ি ফিরছেন। কেন্দ্রে উপস্থিত থাকা বিজেপি নেতৃত্ব সৌভিক মল্লিক, চিন্ময় ঘোষাল বলেন আমাদের এই সহায়তা কেন্দ্রে যে সমস্ত মা-বোনেরা আসছেন তাদের আধার কার্ড নিয়ে আমরা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস সম্পর্কে তাদের জানিয়ে দিচ্ছি। অনেকের ফোনে মেসেজ না এলেও টাকা একাউন্টে ঢুকেছে বলে আধার কার্ড দেখে জানিয়ে দেওয়া হচ্ছে। খুশি হয়ে বাড়ি ফিরছেন মা-বোনেরা।