নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: আজ বাঁকুড়া সদর থানার পুলিশ ও ডিআইবির যৌথ উদ্যোগেবাঁকুড়া শহরের বিভিন্ন বিরিয়ানি, মিষ্টি ও খাবারের দোকানে অভিযান চালানো হয় ।শনিবার সন্ধ্যায় শহরের একাধিক বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হয়।
বিরিয়ানির দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান ও অন্যান্য খাবারের দোকানে গিয়ে খাবারের গুণগত মান খতিয়ে দেখেন পুলিশকর্মীরা। খাবার তৈরিতে ব্যবহৃত উপকরণ, রান্না ও সংরক্ষণের পদ্ধতি এবং খাবার নষ্ট বা নিম্নমানের হয়ে গিয়েছে কিনা—তাও পরীক্ষা করে দেখা হয়।
আচমকা পুলিশের এই অভিযানে শহরের বিভিন্ন খাবারের দোকানে চাঞ্চল্য ছড়ায়। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই খাবারের মান বজায় রাখা হচ্ছে কিনা, তা নিশ্চিত করতেই এই ধরনের অভিযান বলে জানা গিয়েছে। আগামী দিনেও শহরের বিভিন্ন খাবারের দোকানে এমন নজরদারি চলতে পারে বলে সূত্রের খবর। এখানে উল্লেখ্য পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকার বাজার গুলিতে অভিযান চালানো হচ্ছে।