Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
জেলার খবর

রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা

রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা

রাজ্য সরকারের গত ১০০ দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে বীরভূমের খয়রাশোলে পথ সভা বিজেপির

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। এই উপলক্ষে নির্বাচনের সময় বিজেপির দেওয়া প্রতিশ্রুতিগুলির কতটা বাস্তবায়িত হয়েছে এবং আগামী দিনে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বিভিন্ন এলাকায় পথসভা করছে বিজেপি।


সেই কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে খয়রাশোল ব্লকের ময়নাডাল গ্রামে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় রাজ্য সরকারের গত ১০০ দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয়। বিশেষভাবে মাতৃ বন্দনা, অন্নপূর্ণা ভাণ্ডার, মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, ১২৫ দিনের কাজের সূচনা, দুর্গা বাহিনী, নারী সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


বক্তারা জানান, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী ইশতেহারে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সরকারের ১০০ দিনের কর্মকাণ্ডের পাশাপাশি আগামী দিনে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়েও সাধারণ মানুষকে অবহিত করা হয়।

এদিনের পথসভায় উপস্থিত ছিলেন দুবরাজপুর ৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বুদ্ধদেব চক্রবর্তী, খয়রাশোল অঞ্চল প্রমুখ উজ্জ্বল লোহার, খয়রাশোল ১ নম্বর শক্তিকেন্দ্রের প্রমুখ বিশ্বনাথ কোনাই, শক্তিকেন্দ্র ইনচার্জ সুভাষ লোহার-সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা।


পথসভা শেষে একান্ত সাক্ষাৎকারে বুদ্ধদেব চক্রবর্তী রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা প্রসঙ্গে তিনি বলেন, যোগ্য ব্যক্তিরা অবশ্যই এই প্রকল্পের সুবিধা পাবেন।

Related News

দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের Breaking
জেলার খবর
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রে...

বীরভূমের দুবরাজপুর থানায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের নাম বরজাহান...

10 hrs ago
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও পরিবার Breaking
জেলার খবর
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর ম...

বীরভূমের খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার হজরতপুর রেল সাইডিংয়ে কর্মরত নিরাপত্তারক্ষীদের জন্য এল দুঃসংবাদ। কাজের অভাবের কা...

1 days ago
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র Breaking
জেলার খবর
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কিছুদিন আগে বসিরহাটের কুখ্যাত দুষ্কৃতী বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ ও এসওজি। পুজোর আগেই বসিরহাটে আর...

1 days ago
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ
জেলার খবর
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে ...

দুর্ঘটনা, জরুরি পরিস্থিতি কিংবা কোনও অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ করতে এবার আরও তৎপর প...

2 days ago
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল
জেলার খবর
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালি...

জনসেবায় আরও একবার মানবিক উদ্যোগের নজির গড়ল বীরভূম জেলা পুলিশের অন্তর্গত লাভপুর থানা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল ...

2 days ago
বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে ফের দুর্ঘটনা! খালে উল্টে বেসরকারি বাস, চালকসহ আহত ১০ Breaking
জেলার খবর
বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে ফের দুর্ঘটনা! খালে উল্টে বেসরকা...

গাড়ি দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে আজ প্রায় পাঁচটা নাগাদ টাটা থেকে বাঁকুড়া গামী ...

2 days ago
ভাষা নির্বাচন করুন