প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং
নিজস্ব প্রতিনিধি : নয়ের দশকে তাঁর নজরকাড়া অভিনয় দিয়ে মন ছুঁয়েছেন অভিনেত্রী আশা সিং | মাত্র ৮৪ বছর বয়সে প্রাণ হারিয়েছেন অভিনেত্রী। গত প্রায় তিন মাস ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে।
প্রয়াত আশা সিং বিআর চোপড়ার ‘মহাভারত’-এর মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছিলেন। কৃপি চরিত্রে তাঁর অভিনয় আজও মানুষের হৃদয়ে বিশেষ আকর্ষন। এছাড়াও, শোটির অন্যান্য কলাকুশলীরাও দেশব্যাপী পরিচিতি পেয়েছিল।
তাঁর অভিনীত চরিত্র, বিশেষ করে ‘মহাভারত’-এর ‘কৃপী’, দর্শকদের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকবে। পরিবার, সহকর্মী এবং অগণিত অনুরাগীর কাছে তাঁর চলে যাওয়া এক অপূরণীয় শূন্যতা। তাঁর প্রয়াণে ভারতীয় বিনোদন জগৎ হারাল এক অভিজ্ঞ ও স্মরণীয় শিল্পীকে।