Sangbad Bharat
Monday, 24 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত... টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত...
শিক্ষা ও স্বাস্থ্য

দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রসহ ২০ জন

দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রসহ ২০ জন

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত অ্যাচিভার অর্গানাইজেশন-এর উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির

সেখ রিয়াজউদ্দিন বোলপুর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত অ্যাচিভার অর্গানাইজেশন-এর উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বিশ্বভারতীর কো-অপারেটিভ সোসাইটির কক্ষে। ওয়েস্টবেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে এবং বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। শিবিরে তিনজন দৃষ্টিহীন ছাত্রসহ মোট ২০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে বোলপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহ-সভাপতি নুরুল হক, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিনয় ভবনের অধ্যাপক শুভ্রদীপ প্রামাণিক, শিক্ষা সত্রের সহকারী অধ্যাপিকা শম্পা রায়, প্রাক্তন সহকারী অধ্যাপক কিশোর ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।


ওয়েস্টবেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহ-সভাপতি নুরুল হক বলেন, “এর আগে জেলায় এক-দুজন দৃষ্টিহীন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেছেন। কিন্তু দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে স্বেচ্ছা রক্তদান শিবির এবং একই সঙ্গে একাধিক দৃষ্টিহীন ছাত্রের স্বেচ্ছায় রক্তদান নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এই উদ্যোগকে সাধুবাদ জানাই।”

আয়োজকদের এই উদ্যোগে একদিকে যেমন দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের আত্মনির্ভরতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা উঠে এসেছে, তেমনই রক্তদানের মতো মানবিক কাজে তাঁদের সক্রিয় অংশগ্রহণ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।


দৃষ্টি হীন ছাত্র এবং এই মহতী উদ্যোগের মূল কান্ডারী কার্তিক অধিকারী নিজেই রক্তদান করে বলেন, রক্তদান নিয়ে মানুষের মনে এখনো অনেক ভ্রান্ত ধারণা রয়েছে সেই ভ্রান্ত ধারণা কাটাতেই আমার বিশেষ ভাবে সক্ষম বন্ধুদের নিয়ে এই উদ্যোগ

Related News

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিভাবকদের বিক্ষোভ
শিক্ষা ও স্বাস্থ্য
প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিভাবকদের বিক্ষোভ

সড়বেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজির আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।

5 days ago
সিউড়িতে মেগা আইনি সচেতনতা কর্মসূচি, আলোচনায় নেশামুক্ত বীরভূম, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
সিউড়িতে মেগা আইনি সচেতনতা কর্মসূচি, আলোচনায় নেশামুক্ত বীরভূম, বাল্যবিব...

সিউড়ির রবীন্দ্র সদনে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং ইউকো ব্যাংকের সহযোগিতায় মঙ্গলবার মেগা আইনি সচেতনতা কর্মসূ...

5 days ago
বসিরহাটের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে শিশুদের নিয়ে আঁকা প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠান
শিক্ষা ও স্বাস্থ্য
বসিরহাটের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে শিশুদের নিয়ে আঁকা প্রতিযোগিতা...

বসিরহাটের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হল আঁকা প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠান।

6 days ago
তালডাংরা এক নম্বর মন্ডলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।
শিক্ষা ও স্বাস্থ্য
তালডাংরা এক নম্বর মন্ডলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।

তালডাংরা এক নম্বর মন্ডলের উদ্যোগে ভ্যেন্ডা জুনিয়র হাইস্কুলে আজ একটি স্বেচ্ছায় রক্তদান শিবির

9 days ago
চাতরি নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের উদ্যোগে তাল পিঠেপরব উৎসব।
শিক্ষা ও স্বাস্থ্য
চাতরি নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের উদ্যোগে তাল পিঠেপরব উৎসব।

তাল পিঠের স্বাদ শিশুদের দিতে উদ্যোগী হয়ে তাল পিঠাপুলির অনুষ্ঠান উদযাপিত করল রায়পুর ব্লকের চাতরি নিম্ন বুনিয়াদি আবাসিক...

10 days ago
আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে বোলপুরে স্বেচ্ছা রক্তদান শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে বোলপুরে স্বেচ্ছা রক্তদান শিবির

আয়ুষ্মান সপ্তাহকে সামনে রেখে স্বেচ্ছা রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বোলপুরের কেন্দ্রডাঙ্গালে একটি স্বেচ্ছায় রক্ত...

10 days ago
ভাষা নির্বাচন করুন