সাধন মন্ডল, বাঁকুড়া : খাতড়া মহকুমার হিড়বাঁধ ব্লকের বাসুদেবপুর গ্রামে শ্রী শ্রী লক্ষী নারায়ণ জিউ ট্রাস্ট এর পরিচালনায় শতবর্ষ প্রাচীন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ন ও শিব মন্দিরে দুই দিনব্যাপী মহা সমারহে উদযাপিত হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার জন্মাষ্টমীর পূণ্য প্রভাতে উষা লগ্নে গ্রামের পুকুর থেকে মহিলারা ঘট নিয়ে শোভাযাত্রা সহকারে মন্দির প্রাঙ্গণে এসে হাজির হন এরপর শুরু হয় পুজপাট দিনভর চলে পুজো। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বাসুদেবপুর গ্রামের অধিবাসীবৃন্দ। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে সংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান । রাত্রে কবি গানের লড়াই রাত্রি দশটার পর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো এবং রাত্রি বারোটায় ভগবানের আগমন মুহূর্তের বিশেষ পুজো। পরদিন অর্থাৎ শনিবার নন্দোৎসব উপলক্ষে মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ।
দুপুরে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রে লীলা কীর্তন পরিবেশন করেন পবিত্র মুখার্জি। দুই দিনের এই উৎসবকে ঘিরে বাসুদেবপুর গ্রামে সাজো সাজো রব। সিংহ মহাপাত্র পরিবারের ১০৮ তম বর্ষের জন্মাষ্টমী উৎসব ধুম ধামের সঙ্গে এবছর উদযাপিত হল।
এবছর উদ্যোক্তাদের মধ্যে বিশেষ খুশির হওয়া কারণ যেমন ভগবান শ্রীকৃষ্ণের ১০৮ নাম তেমনি এই বাসুদেবপুর গ্রামের এ বছরের জন্মাষ্টমী উৎসব ১০৮ তম বর্ষে পদার্পণ করল। এই মন্দির ও পুজো সম্পর্কে সিংহ মহাপাত্র পরিবারের অমলেন্দু সিংহ মহাপাত্র কি জানালেন তা আপনাদের শোনাব।